-
ইরান সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই: জেনারেল সালামি
আগস্ট ১৩, ২০২১ ১১:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরো বলেছেন, গোটা দেশের প্রতি ইঞ্চি সীমান্তের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
-
‘তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গজনির গভর্নর দাউদের’
আগস্ট ১৩, ২০২১ ০৬:০৮আফগানিস্তানের গজনি শহরের গভর্নর মোহাম্মাদ দাউদ লাগমান তালেবানের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
-
পদত্যাগ করলেন আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব
আগস্ট ১৩, ২০২১ ০৫:৫৮আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব পদত্যাগ করেছেন। তালেবানের হামলায় যখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের হাতে একের পর এক শহরের পতন হচ্ছে তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব।
-
তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিল তালেবান; পতনের মুখে কান্দাহার
আগস্ট ১৩, ২০২১ ০৫:৪৫আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবান। শহর দখল করেই সেখানকার প্রধান কারাগারের তিন হাজার বন্দিকে ছেড়ে দিয়েছে তারা। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের ‘সেনারা’ হেরাতের পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
-
মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িকভাবে কাবুলে স্থানান্তর
আগস্ট ১৩, ২০২১ ০৩:৩০আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে।
-
তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিল আফগান সরকার
আগস্ট ১২, ২০২১ ১৪:২১আফগান সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। দেশে সহিংসতা বন্ধের লক্ষ্য নিয়ে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে আফগান সরকারের একটি শীর্ষ পর্যায় সূত্র আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।
-
সব শিক্ষক-কর্মচারীকে টিকা দেওয়ার পরই খোলা হবে স্কুল-কলেজ
আগস্ট ১২, ২০২১ ১২:০৪সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
মস্কোয় নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১২, ২০২১ ০২:০২রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশের নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে।
-
আফগান সেনাপ্রধান বরখাস্ত; নয়া সেনাপ্রধান জেনারেল আলীজাই
আগস্ট ১২, ২০২১ ০১:৫৮আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।
-
ছয়দিনে তালেবানদের দখলে নয়টি প্রাদেশিক শহর, দোহায় বসেছে শান্তি বৈঠক
আগস্ট ১১, ২০২১ ১৪:২৮আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের ক্রমবর্ধমান বিজয়ের মুখে আতংকগ্রস্ত আমেরিকা এবং তাদের দোসর ন্যাটো শক্তি। পশ্চিমা শক্তির সমর্থিত আশরাফ গনি’র সরকারকে চরম পরিণতি থেকে রক্ষার জন্য একপ্রকার শান্তি-সমঝোতা করার জন্য মরিয়া হয়ে উঠেছে মার্কিন প্রশাসন।