-
‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য আমেরিকা দায়ী: উ. কোরিয়া
মার্চ ০৫, ২০২৩ ০৬:২৬‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ং ইয়ং এ প্রতিক্রিয়া জানাল।
-
ইরান ও ভেনিজুয়েলার মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু
মার্চ ০৪, ২০২৩ ০৯:৪৭আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে। কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
'ইউরোপের জন্য আমেরিকাবিহীন নতুন ন্যাটো প্রয়োজন'
মার্চ ০৩, ২০২৩ ১৪:৫৯হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউরোপের জন্য নতুন সামরিক জোটের প্রয়োজন রয়েছে যেখানে আমেরিকার কোনো প্রভাব থাকবে না। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
-
৭০% ভাগ মার্কিন নাগরিক বাইডেনকে আরেকবার প্রেসিডেন্ট দেখতে চান না
মার্চ ০৩, ২০২৩ ১১:২৭আমেরিকার শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে, তিনি আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।
-
পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার দরজা চিরদিন খোলা থাকবে না
মার্চ ০২, ২০২৩ ১১:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আলোচনার দরজা আমেরিকার জন্য চিরদিন খোলা থাকবে না।
-
তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমানসহ আরো অস্ত্র বিক্রি করছে আমেরিকা
মার্চ ০২, ২০২৩ ১১:২৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ জঙ্গিবিমান সহ আরো বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে চীন ক্ষুব্ধ হবে তা মোটামুটি নিশ্চিত।
-
নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন
মার্চ ০১, ২০২৩ ১৫:৫২রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা এ খবর দিয়েছে।
-
রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে চীনকে
মার্চ ০১, ২০২৩ ১১:৩৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বেইজিংকে।
-
সিরিয়ার ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল ইরান
মার্চ ০১, ২০২৩ ০৬:৩০ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে এ আহ্বান জানান।
-
আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:০২আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে।