-
‘আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে’
এপ্রিল ২৬, ২০২২ ০৪:১০মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার কোনো বিকল্প নেই।
-
আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান
এপ্রিল ২৫, ২০২২ ০০:৫৫পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এই মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি।তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
-
খুলনায় ইসরাইল বিরোধী বিক্ষোভ,পতাকায় আগুন
এপ্রিল ২৩, ২০২২ ১৩:১৪খুলনায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে ইহুদিবাদী ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে দেয় খুলনার ধর্মপ্রাণ শিয়া মুসলমানরা।
-
ইন্দোনেশিয়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ: আগ্রাসন বন্ধের দাবি
এপ্রিল ২৩, ২০২২ ১২:০৬ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ মুসলিম উম্মাহর প্রথম কেবলা ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে এবং সেখানে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন ও হামলার নিন্দা জানিয়ে রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা ও অপরাধযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছেন।
-
সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর
এপ্রিল ২২, ২০২২ ১১:২১সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও বায়তুল মোকাদ্দাসের আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
-
আরব মন্ত্রীদের ‘জরুরি’ বৈঠক: আল-আকসায় আগ্রাসন বন্ধের আহ্বান
এপ্রিল ২২, ২০২২ ০৬:১২অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আরব মন্ত্রীরা বৃহস্পতিবার রাতে জর্দানের রাজধানী আম্মানে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে এ আহ্বান জানান।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতা, রেব করে দিল নামাজিদের
এপ্রিল ২১, ২০২২ ১০:৫৫অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলা চলছে। এমনকি পবিত্র মসজিদ আল-আকসা থেকে নামাজিদেরকে বের করে দিচ্ছে।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া
এপ্রিল ২০, ২০২২ ১৪:২২অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
আরো ঝুঁকির মুখে ইসরাইলের বর্তমান সরকার
এপ্রিল ১৮, ২০২২ ০৮:২১ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারে নিজেদের সমর্থন স্থগিত করেছে ইউনাইটেড আরব লিস্ট পার্টি।
-
আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী
এপ্রিল ১৭, ২০২২ ১৪:৪১উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।