-
আল-জাজিরার তথ্যচিত্র দ্রুত সরানোর নির্দেশ দিল হাইকোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৩:৩৫শ্রোতা/পাঠক!১৭ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আল-জাজিরার ডিরেক্টর জেনারেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০৯:০৯কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার ডিরেক্টর জেনারেল ডা. মোস্তফা সুয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। চ্যানেলটিতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রকাশের অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।
-
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে, সতর্ক আছি: জেনারেল আজিজ
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১১:১১বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। আমাদের চেইন অব কমান্ডে যাঁরা আছেন, সবাই এ ব্যাপারে সতর্ক আছি। সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না।
-
আল-জাজিরার প্রতিবেদন ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করল বাংলাদেশ সেনাবাহিনী
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১০:০০কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামের তথ্যচিত্রকে ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সংস্থাটি বলছে, এই প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে ‘অসংখ্য ভুল তথ্য’ পরিবেশন করা হয়েছে, যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। প্রতিবেদনটি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে সেনাবাহিনী।
-
আল–জাজিরা অভিযোগের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র দেখাতে পারেনি: এক অ্যামিকাস কিউরির অভিমত
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৪:২৮ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারলেন না। সম্প্রতি আল–জাজিরার প্রচারিত তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রসঙ্গে আদালতে এ কথা বলেন অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়।
-
আল-জাজিরার অপপ্রচারের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে: কাদের
ফেব্রুয়ারি ১২, ২০২১ ১৬:১০আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে।
-
আল জাজিরার প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে: গয়েশ্বর
ফেব্রুয়ারি ১২, ২০২১ ১৫:২৭কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
-
আল-জাজিরার রিপোর্ট: জাতিসংঘ তদন্ত করতে চাইলে বাংলাদেশের আপত্তি নেই-পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৫:১৪আল জাজিরার রিপোর্ট সম্পর্কে জাতিসংঘ যদি তদন্ত করতে চায় তাহলে বাংলাদেশের কোন আপত্তি নেই। বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।
-
কথাবার্তা: আল-জাজিরার বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৩:২৫সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আল জাজিরার প্রতিবেদন নোংরা অপপ্রচার- সেতুমন্ত্রী: 'হলুদ সাংবাদিকতা' বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১১:৩৭কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শীর্ষক প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।