-
খারকিভ থেকে সেনা প্রত্যাহারের ব্যাখ্যা দিল রাশিয়া
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৫:২৭রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খারকিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেন যখন ওই অঞ্চলে হামলা জোরদার করেছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়।
-
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা বন্ধ ঘোষণা
সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:৫১জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরণের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কথা জানিয়েছে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণে থাকা কোম্পানি 'এনারজোএটম'।
-
খারকিবে ২ হাজার কিলোমিটার এলাকা দখলের দাবি করলেন জেলেনস্কি
সেপ্টেম্বর ১১, ২০২২ ০৩:২৩ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি বলেছেন, তার দেশের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ থেকে ২০০০ কিঃ মিঃ এলাকা দখল করেছে। ওই এলাকা থেকে রাশিয়া যখন সেনা সদস্যদেরকে অন্যত্র মোতায়েনের কথা বলছে তখন এই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
-
ইউক্রেন ভেঙে পড়তে পারে: ন্যাটো মহাসচিবের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৯:০২মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন কঠিন শীতকাল পার করতে যাচ্ছে। এ সময় ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে তা না হলে দেশটি নিজের স্বাধীনতা হারাতে পারে।
-
খারকিভে ইউক্রেনের সাফল্য; অতিরিক্ত সেনা পাঠিয়েছে রাশিয়া
সেপ্টেম্বর ১০, ২০২২ ০৩:৩৫ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।
-
ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৪:৪৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনকে আরো ২২০ কোটি ডলারের অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন।
-
রাশিয়ার জাহাজ ডোবাতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১৩:০৪আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা।
-
ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে: এরদোগান
সেপ্টেম্বর ০৮, ২০২২ ০৪:৫৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উসকানিমূলক নীতি অনুসরণ করছে। তারা রাশিয়াকে উসকানি দিচ্ছে এবং তার সক্ষমতাকে খাটো করে দেখছে।
-
রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:৫৬হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন-পিয়ের গতকাল (মঙ্গলবার) বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসাবে চিহ্নিত না করার সিদ্ধান্তে অটল বাইডেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন- এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী কিংবা কার্যকর কোনো উপায় নয়।
-
যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি, কিছু হারাবেও না: পুতিন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:০২রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন বলেন, তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও না।