-
ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা
জুলাই ২৩, ২০২২ ০৮:০৭ইউক্রেনকে পাঠানো আমেরিকার হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস-এর চারটি ইউনিট ধ্বংস করার পর ইউক্রেনকে এ ধরনের আরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।
-
ইউক্রেনের হত্যা তালিকায় প্রেস টিভির সাংবাদিকের নাম
জুলাই ২৩, ২০২২ ০৭:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির পক্ষে ইউক্রেনে কর্মরত সাংবাদিক জনি মিলারের নাম হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা। পূর্ব ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণাকারী দোনবাস এলাকার রুশপন্থী শিশু এবং বেসামরিক লোকজনের ওপর ইউক্রেনের বর্বরতার চিত্র তুলে ধরার পর তাকে হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
-
প্রমাণিত হয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার জন্য পাশ্চাত্য দায়ী: ল্যাভরভ
জুলাই ২৩, ২০২২ ০২:৫৪ইউক্রেনের খাদ্যশষ্য রপ্তানির ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর ভিত্তিহীন অভিযোগের অসারতার প্রমাণ বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে তা অগ্রহণযোগ্য ও অমানবিক।
-
খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই: ইইউর প্রতিক্রিয়া
জুলাই ২৩, ২০২২ ০২:২৫তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তিতে সই করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তির অধীনে ইউক্রেনের বৃহত্তম রপ্তানি বন্দর ওদেসাসহ তিনটি বন্দর উন্মুক্ত করা হবে। শুধুমাত্র ওদেসা বন্দরে দুই কোটি টন খাদ্যশস্য আটকে রয়েছে।
-
শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৩, ২০২২ ০১:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার দেশের সুস্পষ্ট অবস্থান ঘোষণা করে বলেছেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান। তিনি শুক্রবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ারতোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
আমেরিকা আরো চারটি রকেট লঞ্চার পাঠাচ্ছে ইউক্রেনে
জুলাই ২১, ২০২২ ০৭:১৫আমেরিকা জানিয়েছে, তারা আরো চারটি রকেট লাঞ্চার পাঠাবে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ পাঁচ মাসে পড়লো তখন এই ঘোষণা দিচ্ছে আমেরিকা।
-
ইউরোপ ও আমেরিকায় নজিরবিহীন মুদ্রাস্ফীতি: মন্দার আশঙ্কা
জুলাই ২১, ২০২২ ০৭:০২আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্ফীতির হার নজিরবিহীনভাবে বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মুদ্রাস্ফীতির হার ৯.১ শতাংশের উপরে পৌঁছে গেছে। বিগত চার দশকের মধ্যে আমেরিকায় মুদ্রাস্ফীতির এই হার সর্বোচ্চ। এরই মধ্যে রুটির দাম এতটাই বেড়েছে যে মানসম্পন্ন একটি রুটির দাম ১০ ডলার কিংবা তার চেয়েও বেশি।
-
রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাসে সীমাবদ্ধ নেই: ল্যাভরভ
জুলাই ২১, ২০২২ ০২:১৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অবিরাম সমরাস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাস অঞ্চলে সীমাবদ্ধ নেই। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহের কারণে ক্রেমলিনের হিসাব-নিকাশ পাল্টে গেছে।
-
ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল সিরিয়া
জুলাই ২০, ২০২২ ১৫:২৬ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক।
-
ইউক্রেনে ন্যাটোকে আটকে দেয়ার কোনো বিকল্প ছিল না: ইরানের সর্বোচ্চ নেতা
জুলাই ২০, ২০২২ ০১:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেছেন, এই জোট নিজের জন্য কোনো সীমারেখা মানে না এবং তাকে ইউক্রেনে আটকে দিয়ে উচিত কাজ করা হয়েছে; এটি করা না হলে ন্যাটো ক্রিমিয়াকে উপজীব্য করে যুদ্ধ শুরু করে দিত।