-
তেল উৎপাদনে বড় ধরনের কাটছাটের চিন্তা করছে ওপেক প্লাস
ডিসেম্বর ০৩, ২০২২ ১২:৩১তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তার মিত্র দেশগুলো তেল উৎপাদনে বড় ধরনের কাটছাঁটের চিন্তা করছে। রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির উপর ইউরোপীয় ইউনিয়ন আগামী সোমবার থেকে যে নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে তার প্রেক্ষাপটে ওপেক প্লাস এই পদক্ষেপ নিতে পারে বলে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে রিপোর্ট করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি।
-
রাশিয়ার তেলের মূল্যসীমা ঠিক করে দিল জি-সেভেন এবং ইইউ
ডিসেম্বর ০৩, ২০২২ ১০:২৪রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে এবং এর চেয়ে বেশি দামে কেউ রাশিয়ার কাছ থেকে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-িসেভেন ও ইউরোপীয় ইউনিয়ন এই দাম বেধে দিয়েছে।
-
ইউরোপীয়দের জন্য কঠিন দিন অপেক্ষা করছে: ন্যাটো মহাসচিব
নভেম্বর ২৮, ২০২২ ০৬:২৫মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়ান্স স্টোলটেনবার্গ একথার সত্যত্য স্বীকার করেছেন যে, ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ইউরোপকে চড়া মূল্য দিতে হচ্ছে। সামনের দিকে ইউরোপীয় দেশগুলোর জনগণকে আরো কঠিন সময় পার করতে হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
-
গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা
নভেম্বর ২৫, ২০২২ ০৬:০০ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা গতকাল (বুধবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বিষয়ে একমত হতে পারেননি। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো আজ এ কথা জানিয়েছেন।
-
রাশিয়ার তেলের মূল্য নির্ধারণে একমত হতে পারেনি ইইউ: ব্লুমবার্গ
নভেম্বর ২৪, ২০২২ ০৯:০৬রাশিয়ার তেলের মূল্য নির্ধারণের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এখনো ব্যাপক মত পার্থক্য রয়েছে এবং আলোচনা অচলাবস্থায় পড়েছে।
-
রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ বলল ইইউ পার্লামেন্ট; জবাব দিল মস্কো
নভেম্বর ২৪, ২০২২ ০৭:৫২ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ অভিহিত করে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় ওই পার্লামেন্টকে ‘নির্বুদ্ধিতার পৃষ্ঠপোষক’ বলে উল্লেখ করেছে রাশিয়া।
-
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে ইউরোপের আরও একটি দেশের অস্বীকৃতি
নভেম্বর ২৩, ২০২২ ০৭:৪৮ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ক্রোয়েশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিও বানোজিচের এক চিঠির জবাবে প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ গতকাল (মঙ্গলবার) এ কথা বলেছেন।
-
রুশবিরোধী ইউরোপীয় নিষেধাজ্ঞা মানে যুদ্ধের দিকে আরো এগিয়ে যাওয়া: হাঙ্গেরি
নভেম্বর ১৯, ২০২২ ০৮:৪২ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
-
ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান
নভেম্বর ১৬, ২০২২ ১১:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাসের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।
-
ইরানের প্রেসটিভিসহ আরো ২৯ কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞার নেপথ্যে
নভেম্বর ১৫, ২০২২ ১৫:২০ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটেন ইরানের ২৯ কর্মকর্তা ও ২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিসহ তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এদের মধ্যে ইরানের যোগাযোগমন্ত্রী ঈসা জরেপুরও রয়েছেন। স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে বিদেশি উস্কানিতে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতার সময় কথিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।