-
‘সংঘাত’ এড়াতে ইউরোপের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে চায় রাশিয়া
ডিসেম্বর ০৩, ২০২১ ১১:২৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপ তার ভাষায় ‘সামরিক সংঘাতের দুঃস্বপ্নের দিনগুলোতে’ ফিরে যেতে পারে। তিনি পাশ্চাত্যের সঙ্গে এ বিষয়ে একটি নয়া চুক্তিতে উপনিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে সমর্থন দিল বুলগেরিয়া: ক্ষুব্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের
নভেম্বর ২৩, ২০২১ ১৫:৩২বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করার পর এর প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকার। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে তাদের এ উদ্বেগের কথা জানায়।
-
আফগান শরণার্থী রাখার জন্য সমর্থনের বদলে নিষেধাজ্ঞা পাচ্ছে ইরান
নভেম্বর ২৩, ২০২১ ১৫:০৪আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সমর্থন পাওয়ার বদলে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিষেধাজ্ঞার কবলে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য দুঃখপ্রকাশ করে একথা বলেছেন।
-
‘তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব’
নভেম্বর ২৩, ২০২১ ০৪:১০গোটা বিশ্ব ‘অনানুষ্ঠানিকভাবে’ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা ‘এক্সপ্রেস’।
-
বায়ু দূষণে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নে মারা যায় তিন লাখ মানুষ
নভেম্বর ১৫, ২০২১ ১২:৩২ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে তিন লাখের বেশি মানুষ মারা গেছে। নতুন এক রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বায়ুর সাথে নানা ধরনের অতিক্ষুদ্র কণা মেশার কারণে ইউরোপের বায়ু সেখানকার মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ২৯ নভেম্বর শুরু হবে
নভেম্বর ০৪, ২০২১ ০৪:০৩ইরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার তারিখ ঘোষণা করেছেন ইরানের প্রধান আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।
-
ইরানের আকাশ বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয়: ইইউ
অক্টোবর ৩০, ২০২১ ১৫:০৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ আর বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি।
-
ব্রিটেন-ফ্রান্স সম্পর্কে চরম উত্তেজনা: প্যারিসের পক্ষ নিল ইইউ
অক্টোবর ২৯, ২০২১ ১৪:৫৬মাছ ধরার ব্রিটিশ ট্রলার আটকের ঘটনায় ফ্রান্সের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের কমিশনার থিরি ব্রেটন আজ শুক্রবার বলেছেন,'মাছ ধরার ব্রিটিশ ট্রলার আটকের বিষয়ে ফ্রান্সের অবস্থানকে আমরা পুরোপুরি উপলব্ধি করছি এবং ফ্রান্সের প্রতি সমর্থন জানাচ্ছি।' প্রথম থেকেই ইউরোপীয় ইউনিয়ন এই অবস্থানে ছিল বলে তিনি জানান।
-
বিদেশিদের আপত্তি আমরা গ্রাহ্য করি না: ড. আবদুল মোমেন
অক্টোবর ২৮, ২০২১ ২০:২৪ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তিতে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেছেন, বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।
-
‘নভেম্বরেই শুরু হচ্ছে পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা সংলাপ’
অক্টোবর ২৮, ২০২১ ০৪:৫৪নভেম্বর মাস শেষ হওয়ার আগেই ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হবে বলে খবর দিয়েছেন ব্রাসেলস সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।তিনি বুধবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এনরিক মুরার সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন।