-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা: আমেরিকার কণ্ঠে ভিন্ন সুর
অক্টোবর ০২, ২০১৮ ১৫:০৮মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা ত্যাগ করতে নিজের ইউরোপীয় মিত্রদের রাজি করাতে ব্যর্থ হওয়ার পর এখন সুর পাল্টে ফেলেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান ব্রায়ান হুক দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন একাই বেরিয়ে গেছে এবং ওয়াশিংটন ইউরোপকে একই কাজ করতে উৎসাহিত করার চেষ্টা করেনি।
-
ইরানের সঙ্গে লেনদেন করবে ৭ ইউরোপীয় দেশের কেন্দ্রীয় ব্যাংক
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ০২:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে আর্থিক লেনদেন করতে এখন পর্যন্ত সাত ইউরোপীয় দেশের কেন্দ্রীয় ব্যাংক রাজি হয়েছে। ইরান যাতে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহির্বিশ্বের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে ইউরোপীয় দেশগুলো এ পদক্ষেপ নিচ্ছে।
-
নভেম্বরের আগেই বিশেষ ব্যবস্থায় ইরানের সঙ্গে লেনদেন শুরু হবে: ইইউ
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৫:৩০ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ব্যাংকিং চ্যানেলে বিশেষ ব্যবস্থায় ইরানের সঙ্গে ইইউ’র অর্থনৈতিক লেনদেন নভেম্বরের আগেই শুরু হবে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে দু’দিন আগে ওই বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় ইইউ।
-
ইরানকে কেন্দ্র করে ইউরোপ-আমেরিকার ফাটল বাড়ছে
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ০৮:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর ইস্যু নিয়ে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে।
-
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ০২:০১২৮ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরো ছয় মাসের জন্য নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইইউর একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে।
-
পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের দ্বৈত নীতি
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১০:৫২ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এই সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার করেছে এবং এ পর্যন্ত কিছু পদক্ষেপও নিয়েছে। তা সত্ত্বেও ইইউ মাঝেমধ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকার কিছু ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করছে।
-
ইরানে তৎপর ইউরোপীয় কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেয়া হবে: জার্মানি
আগস্ট ২৯, ২০১৮ ১৩:২১ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা এবং ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখার জন্য ইউরোপ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
‘নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভরশীলতা বন্ধ করতে হবে’
আগস্ট ২৮, ২০১৮ ০৫:৫৯ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভরশীলতা বন্ধ করার জন্য ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইইউ’র নিরাপত্তা শক্তিশালী করার জন্য শিগগিরই একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরবেন বলেও ঘোষণা করেছেন।
-
তেল ও ব্যাংকিং খাতে ইউরোপকে গ্যারান্টি দিতে হবে: ইরান
আগস্ট ২৬, ২০১৮ ০১:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইউরোপ এখনো তার দেশের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেনের ব্যাপারে গ্যারান্টি দেয়নি। তিনি শনিবার রাজধানী তেহরানে একটি সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।
-
ইরানকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা: ইইউ’র সমালোচনায় আমেরিকা
আগস্ট ২৫, ২০১৮ ০৮:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দুই কোটি ৭০ লাখ ইউরো সহায়তার যে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে আমেরিকা। ইরানের বিভিন্ন উন্নয়ন খাতে এ অর্থ ব্যয় করা হবে।