-
তবুও ইরাক ছাড়বে না আমেরিকা: বাগদাদকে ওয়াশিংটনের পাল্টা হুঁশিয়ারি
জানুয়ারি ১৭, ২০২০ ১৩:৫৬ইরাকের রাজধানী বাগদাদে গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের আবু মাহদি আল মুহান্দেসি শহীদ হওয়ার পর মার্কিন সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ইরাকের সংসদে একটি বিল পাশ করা হয়। কিন্তু তারপরও মার্কিন সরকার ইরাকে তাদের সেনা উপস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।
-
ক্ষেপণাস্ত্র হামলা: এবারে আহত হওয়ার কথা স্বীকার করল আমেরিকা
জানুয়ারি ১৭, ২০২০ ১২:৪৩ইরাকে মার্কিন অন্যতম বৃহৎ ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ সেনা আহত হয়েছে বলে আমেরিকার সেনা বাহিনী শেষপর্যন্ত স্বীকার করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে জানুয়ারি মাসের ৩ তারিখে বিমান হামলা চালিয়ে হত্যার জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান।
-
ইরাক না ছাড়লে মার্কিন সেনাদের ওপর হামলা হবে: হাশদ আশ-শাবি
জানুয়ারি ১৭, ২০২০ ০৭:২৯ইরাকের সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সরকার যদি ইরাক থেকে তাদের সামরিক বাহিনী সরিয়ে নিতে না চায় তাহলে তাদেরকে ভয়াবহ পরাজয়ের মুখে পড়তে হবে।
-
এস-৪০০ কেনার বিষয়ে মার্কিন চাপের কথা নাকচ করলেন ইরাকি এমপি
জানুয়ারি ১৭, ২০২০ ০৪:১৯রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে বাগদাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির কথা নাকচ করেছেন ইরাকের জাতীয় সংসদের একজন সদস্য। তিনি বলেছেন, এই ধরনের চাপ বাস্তবতার ধারে কাছেও নেই।
-
মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিলেন মুক্তাদা সাদর
জানুয়ারি ১৫, ২০২০ ১২:০১ইরাকের অভ্যন্তরে মার্কিন সামরিক বাহিনীর অব্যাহত উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিলিয়ন-ম্যান মার্চের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর।
-
বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে আবার রকেট হামলা
জানুয়ারি ১৫, ২০২০ ০৫:৪৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তাজি নামে এ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।
-
এস-৩০০ ও এস-৪০০ কিনতে পারে ইরাক; আলোচনা চলছে
জানুয়ারি ১৪, ২০২০ ১৩:৫৩রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এবং এস-৪০০ কিনতে পারে ইরাক। রুশ সংসদ দুমা'র সামরিক বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শ্রেইন বলেছেন, এস-৩০০ ও এস-৪০০ কেনার বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে বাগদাদ।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
জানুয়ারি ১৩, ২০২০ ১৩:৪৮ইরাকের সালাউদ্দিন প্রদেশের দক্ষিণে মার্কিন 'বালাদ' বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 'আল-ফুরাত' নিউজ চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
-
রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান করুন: আয়াতুল্লাহ সিস্তানি
জানুয়ারি ১১, ২০২০ ০৪:০৭ইরাকের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি।গতকাল (শুক্রবার) তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান যা কারবালার জুমার নামাজের খুতবায় পড়ে শোনানো হয়।
-
মার্কিন সেনা প্রত্যাহারের ব্যবস্থা করুক আমেরিকা: ইরাকের দাবি
জানুয়ারি ১০, ২০২০ ১৯:২৭ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পথ বের করার জন্য বাগদাদে একটি প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।