-
সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী মাহদি পদত্যাগ করতে প্রস্তুত: প্রেসিডেন্ট সালিহ
নভেম্বর ০১, ২০১৯ ০৩:০৫ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশের চলমান সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে নয়া নির্বাচনি আইন পাস হওয়ার পর আগাম পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হবে।
-
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা; ইরাকি সেনা নিহত
অক্টোবর ৩১, ২০১৯ ০৩:৩৯ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি কাতিউশা রকেট দিয়ে হামলা চারানো হয়েছে। এতে ইরাকের এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। গ্রিনজোনের একটি চেক পয়েন্টে ওই হামলা হয়।
-
কারবালায় আন্দোলনকারী নিহত হওয়ার খবর ভুয়া: ইরাক
অক্টোবর ৩০, ২০১৯ ১৩:০১ইরাকের পবিত্র কারবালায় আন্দোলনকারী নিহত হওয়ার খবর নাকচ করেছেন সেখানকার গভর্নর নাসিফ আল-খাত্তাবি। তিনি বলেছেন, কারবালা শহরে সোমবার রাতে বিক্ষোভ ও সংঘর্ষের সময় বেশ কয়েক জন আন্দোলনকারী নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম যে খবর দিয়েছে তা ভিত্তিহীন।
-
আবু আজরাইল বেঁচে আছেন; পাঠালেন ভিডিও বার্তা
অক্টোবর ২৯, ২০১৯ ১৫:০৩ইরাকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের যম হিসেবে খ্যাত আবু আজরাইল বেঁচে আছেন। সম্প্রতি আবু আজরাইলকে হত্যা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা মিথ্যা প্রমাণ করতে তিনি নিজেই একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা
অক্টোবর ২৯, ২০১৯ ০৫:৩৮ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
-
‘শীর্ষ কমান্ডারদের হত্যার জন্য ইসরাইল ও আমেরিকা দায়ী’
অক্টোবর ২৮, ২০১৯ ০৫:৫৫ইরাকের আসাইব আহলুল হক নামে একটি সংগঠনের দুইজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার জন্যই ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকাকে দায়ী করা হচ্ছে। সংগঠনটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবির অংশ।
-
বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত: বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন
অক্টোবর ২৭, ২০১৯ ১৫:২৮ইরাকের রাজধানী বাগদাদে আবারও ফিরে এসেছে প্রতিবাদীরা। আজ (রোববার) বাগদাদের কেন্দ্রীয় তাহরির স্কয়ারে শত শত প্রতিবাদী জড় হয়।
-
ইরাকের চলমান অস্থিরতার পেছনে রয়েছে আমেরিকা-ইসরাইল: আল ফাতাহ জোট
অক্টোবর ২৭, ২০১৯ ১৩:৫০ইরাকের আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি বলেছেন, ইরাক বর্তমানে চরম বিশৃঙ্খলার সম্মুখীন এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা এর পেছনে রয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল এ খবর জানিয়েছে।
-
ইরাকের বিক্ষোভকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: অস্ত্রভর্তি গাড়ি আটক
অক্টোবর ২৭, ২০১৯ ০৩:৫০ইরাকের রাজধানী বাগদাদ থেকে অস্ত্রভর্তি একটি গাড়ি উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বাগদাদের আশ-শা’ব এলাকার একটি চেকপয়েন্ট থেকে গাড়িটি আটক করা হয়। যাত্রী পরিবহনকারী ব্যক্তিগত গাড়িটিতে হাল্কা ও আধা-স্বয়ংক্রিত বেশ কিছু অস্ত্র ছিল।
-
ইরাকের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান: মুখপাত্র
অক্টোবর ২৭, ২০১৯ ০৩:৩৪প্রতিবেশী ইরাকের চলমান পরিস্থিতি ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে বহু মানুষ হতাহত হয়েছে।