-
ইসরাইল হামলা করলে হিজবুল্লাহর হয়ে যুদ্ধ করবে ইরাকের ‘নুজাবা’
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ২৩:২০ইরাকের জনপ্রিয় হারাকাত আন-নুজাবা আন্দোলন ঘোষণা দিয়েছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর হামলা চালালে তারা হিজবুল্লাহর পাশে থেকে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করবে।
-
দায়েশ নেতা বাগদাদি ‘বেঁচে আছেন’: ইরাকি কর্মকর্তা
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ০৩:২৫উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর আল-বাগদাদি ‘জীবিত’ আছেন এবং সিরিয়ার একটি ভ্রাম্যমান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে একজন শীর্ষস্থানীয় ইরাকি গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন। এই কুখ্যাত জঙ্গি নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র খবর প্রচার করার প্রায় এক বছর পর নতুন এ খবর প্রচারিত হলো।
-
ইরাক থেকে সেনা প্রত্যাহারের খবর অস্বীকার করল পেন্টাগন
ফেব্রুয়ারি ০৬, ২০১৮ ০৪:২৪ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে সমঝোতা হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
-
ইরাক থেকে মার্কিন সেনা আফগানিস্তানে সরিয়ে নেয়া হচ্ছে
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৬:১২ইরাক থেকে মার্কিন সেনাদেরকে আফগানিস্তানে সরিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিনই সেখান থেকে মার্কিন সেনাদেরকে বিমানে করে আফগানিস্তানে নেয়া হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি আজ (সোমবার) এ খবর দিয়েছে। তবে কতজন সেনাকে সরিয়ে নেয়া হচ্ছে তা স্পষ্ট নয়।
-
ম্যাকরনের সফরের ব্যাপারে শর্ত মানবে না তেহরান: কাসেমি
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৪:১৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের পরিকল্পিত তেহরান সফরের ব্যাপারে কোনো শর্ত মেনে নেবে না তার দেশ। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
-
মার্কিন হেলিকপ্টার থেকে বেসামরিক লোকজনের ওপর হামলা
জানুয়ারি ২৭, ২০১৮ ০৯:৪৭মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনবার প্রদেশে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে অন্তত সাতজন নিহত ও ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আল-বাগদাদি শহরের পুলিশ প্রধানও রয়েছেন।
-
ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৮ ১৪:২২তুরস্ক উত্তরাঞ্চলীয় ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। পিকেকে গেরিলারা তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে এ হামলা করে তুরস্ক। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সময় এ হামলা চালানো হলো।
-
ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ইরান সফরে আসছেন
জানুয়ারি ২০, ২০১৮ ২৩:২১ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি রোববার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। শনিবার একথা ঘোষণা দেয়া হয়েছে।
-
দায়েশের পতনের পরও বাগদাদে ভয়াবহ বোমা হামলা: নিহত ৩৮
জানুয়ারি ১৫, ২০১৮ ১০:৫৪ইরাকের রাজধানী বাগদাদে আজ (সোমবার) সকালে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১০৫ জন আহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর বাগদাদ যখন অনেকটা শান্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল তখন নতুন করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।
-
কুর্দিস্তানের ওপর বিমান নিষেধাজ্ঞা বাড়ালো ইরাক সরকার
ডিসেম্বর ২৮, ২০১৭ ২২:৩৪ইরাক সরকার আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরো দুই মাস বাড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের পর বাগদাদ সরকার এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়।