মার্কিন হেলিকপ্টার থেকে বেসামরিক লোকজনের ওপর হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i52031-মার্কিন_হেলিকপ্টার_থেকে_বেসামরিক_লোকজনের_ওপর_হামলা
মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনবার প্রদেশে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে অন্তত সাতজন নিহত ও ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আল-বাগদাদি শহরের পুলিশ প্রধানও রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ০৯:৪৭ Asia/Dhaka
  • মার্কিন হেলিকপ্টার থেকে হামলা
    মার্কিন হেলিকপ্টার থেকে হামলা

মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনবার প্রদেশে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে অন্তত সাতজন নিহত ও ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আল-বাগদাদি শহরের পুলিশ প্রধানও রয়েছেন।

আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে পশ্চিমে এই হামলা হয় বলে স্থানীয় গণমাধ্যম আজ (শনিবার) সকালে জানিয়েছে। ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন বলেছে, মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে মার্কিন সেনারা কেন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয় নি।

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। মার্কিন সেনাদের হামলায় দায়েশ সন্ত্রাসীদের তেমন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বহুবার ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরাক সরকার গত ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দায়েশ-বিরোধী লড়াই অবসানের ঘোষণা দিয়েছে। এরপরও মার্কিন সেনাদের দেশটিতে এ ধরনের হামলার কোনো কারণ থাকতে পারে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭