ব্রিকস কি বিশ্বে বহুপাক্ষিকতার নেতৃত্ব দিতে পারে?
https://parstoday.ir/bn/news/world-i163104-ব্রিকস_কি_বিশ্বে_বহুপাক্ষিকতার_নেতৃত্ব_দিতে_পারে
পার্সটুডে: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিকস নতুন সদস্যদের একীভূত করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সংলাপ জোরদার করাকে অগ্রাধিকার দিচ্ছে।
(last modified 2026-09-15T09:43:58+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৫:২৩ Asia/Dhaka
  • ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা
    ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা

পার্সটুডে: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিকস নতুন সদস্যদের একীভূত করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সংলাপ জোরদার করাকে অগ্রাধিকার দিচ্ছে।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইরানের অংশগ্রহণে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্সটুডে, টিভি ব্রিকসের বরাতে জানিয়েছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, ব্রিকস এখন একটি সুসংহতকরণ পর্যায়ে প্রবেশ করছে। তিনি বলেন, নতুন সদস্যদের একীভূত করা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সংলাপ জোরদার করাকে ব্রিকস অগ্রাধিকার দিচ্ছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর মতে, বেশ কয়েকটি অংশীদার দেশ ইতোমধ্যে ব্রিকসের স্থায়ী সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে স্থায়ী সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে সম্পর্কের কাঠামো তৈরি করা এখন ব্রিকসের প্রাতিষ্ঠানিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও বলেন, এই পর্যায়ে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-কে শক্তিশালী করাও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি এটিকে ব্রিকসের অন্যতম কার্যকর ও বাস্তবসম্মত হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও জোর দিয়ে বলেছেন, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্রিকস একটি কার্যকর হাতিয়ার হতে পারে।

তার মতে, অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলের আঞ্চলিক জোটগুলোর নেতৃত্বে থাকা কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।