-
এরদোগানের অনধিকারচর্চা: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
ডিসেম্বর ১২, ২০২০ ০২:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দেয়ায় তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার এ খবর জানিয়ে বলেছেন, আজারবাইজান সফরে গিয়ে এরদোগান ইরানের ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
-
ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ
নভেম্বর ২১, ২০২০ ০৫:০৬আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগরনো-কারাবাখ বিরোধে ইরান যে অবস্থান নিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল (শুক্রবার) কারাবাখ অঞ্চলের আগদাম শহরে আজারি সেনা মোতায়েন উপলক্ষে এক ভিডিও বার্তা প্রকাশ করে ইরানের প্রতি এ কৃতজ্ঞতা জানান।
-
মুক্ত অঞ্চল পরিদর্শনে আলিয়েভ; 'ইরান সীমান্ত শান্তি ও বন্ধুত্বের'
নভেম্বর ১৭, ২০২০ ১৪:৩৮আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের। আর্মেনিয়ার কাছ থেকে সদ্য উদ্ধারকৃত জাব্রাইল জেলা পরিদর্শনের সময় তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেন।
-
ভূখণ্ড ছেড়ে দেয়ার জন্য আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান
নভেম্বর ১৬, ২০২০ ০৩:১১নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল।
-
আর্মেনিয়ার কাছ থেকে আরো ৭ গ্রাম পুনরুদ্ধাদের কথা জানাল আজারবাইজান
নভেম্বর ০৫, ২০২০ ০৮:০৬আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
-
সীমান্তে আর কোনো গোলাগুলি হবে না: ইরানকে আলিয়েভ
অক্টোবর ২৫, ২০২০ ০৫:২৬আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আশ্বস্ত করে বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলে আর কোনো গোলাগুলি হবে না। নাগার্নো কারাবাখ অঞ্চলে সংঘর্ষের সময় সীমান্তবর্তী ইরানি ভূখণ্ডে গোলা পড়ার ফলে ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করার পর আলিয়েভ একথা বললেন।
-
ইরান সীমান্তবর্তী এলাকা মুক্ত করার আজারি বক্তব্য সম্পর্কে যা বলল তেহরান
অক্টোবর ২৪, ২০২০ ০৭:০৫আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার নিয়ন্ত্রণ থেকে ইরানের সীমান্তবর্তী কিছু এলাকা মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দু’দেশের সীমান্ত অতীতের মতোই ‘বন্ধুত্ব, শান্তি ও নিরাপত্তা’র সীমান্ত হয়ে থাকবে।
-
আরো কিছু এলাকা আর্মেনিয়ার দখলমুক্ত করার ঘোষণা দিল আজারবাইজান
অক্টোবর ২১, ২০২০ ০৩:০৫আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সংঘর্ষকবলিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো কিছু গ্রাম ও শহর আর্মেনিয়ার দখলমুক্ত করার কথা ঘোষণা করেছেন। তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন।
-
আর্মেনিয়া নেতিবাচক কর্মকাণ্ড চালালে পুরো কারাবাখ দখল করে নেব: আজারবাইজান
অক্টোবর ১৬, ২০২০ ১৪:০১আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর্মেনিয়া নেতিবাচক ক্রিয়াকলাপ চালালে তার দেশের সেনাবাহিনী পুরো নগোরনো-কারাবাখ অঞ্চল দখল করে নেবে। তবে একইসঙ্গে তিনি একথাও বলেছেন, তিন দশকের আলোচনা শেষে এই অঞ্চলের মালিকানা নিয়ে দু’দেশের মধ্যকার বিরোধের মীমাংসা হতে চলেছে বলে তিনি ধারনা করছেন।
-
নগরনো-কারাবাখ নিয়ে আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে: বাকু
অক্টোবর ১২, ২০২০ ০৩:০৪আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নগরনো-কারাবাখ সংকট নিয়ে শান্তি আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। রাশিয়ার কেআরবিটি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে।