-
‘আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল-আকসা মসজিদে হামলা হয়েছে’
এপ্রিল ১৬, ২০২২ ০১:১৬মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
‘মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরাইল’
ডিসেম্বর ১৫, ২০২১ ০৩:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরাইল।তিনি মঙ্গলবার রাতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
‘ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন ও ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে লন্ডন’
নভেম্বর ২১, ২০২১ ০৬:২৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার সংগঠনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দেয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে লন্ডন সরকার।
-
শেখ জাররাহ শরণার্থী শিবিরের জনগণের পাশে রয়েছে হামাস
নভেম্বর ০৪, ২০২১ ১৬:২৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসের সেখ যাররাহ শরণার্থী শিবিরে দখলদার ইহুদিবাদী ইসরাইল নতুন করে কোনো রকমের বলপূর্বক উচ্ছেদ অভিযান চালালে সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে সমস্ত প্রতিরোধ সংগঠন থাকবে।
-
প্রতিরোধ সংগ্রামই এখন ফিলিস্তিনি জাতির ঢাল-তলোয়ার: ইসমাইল হানিয়া
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৪:১৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ সংগ্রাম এখন ফিলিস্তিনি জাতির ঢাল-তলোয়ার। স্বাধীনতা ও মুক্তির জন্য ফিলিস্তিনিরা শক্তি-সামর্থ্য ও দৃঢ়তা অর্জন করেছে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন ইসমাইল হানিয়া
সেপ্টেম্বর ০৫, ২০২১ ০২:১৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শনিবার ওই ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আব্দুল্লাহিয়ানকে অভিনন্দন জানান হানিয়া।
-
ইহুদিবাদী ইসরাইলের পতন একটি বাস্তবতা, খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে
আগস্ট ১০, ২০২১ ০৬:১০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতন একটি বাস্তবতা এবং খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের পতন শুধুমাত্র কোনো আকাঙ্ক্ষা নয়।
-
সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রায়িসি
জুলাই ১৪, ২০২১ ১১:১৯ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সংগ্রামী ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুর্নব্যক্ত করেছেন। দখলদার ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে জেরুজালেম আল কুদস মুক্ত হওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন রায়িসি।
-
ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের উপায় নিয়ে বৈঠক করলেন হামাস ও হিজবুল্লাহর প্রধান
জুন ২৯, ২০২১ ১৪:৩৬ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া আজ (মঙ্গলবার) লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
-
ইসরাইলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে: হামাস
জুন ১৪, ২০২১ ০১:১৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। রোববার বিরোধী নেতা নাফতালি বেনেত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।