শেখ জাররাহ শরণার্থী শিবিরের জনগণের পাশে রয়েছে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i99580-শেখ_জাররাহ_শরণার্থী_শিবিরের_জনগণের_পাশে_রয়েছে_হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসের সেখ যাররাহ শরণার্থী শিবিরে দখলদার ইহুদিবাদী ইসরাইল নতুন করে কোনো রকমের বলপূর্বক উচ্ছেদ অভিযান চালালে সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে সমস্ত প্রতিরোধ সংগঠন থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০২১ ১৬:২৫ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসের সেখ যাররাহ শরণার্থী শিবিরে দখলদার ইহুদিবাদী ইসরাইল নতুন করে কোনো রকমের বলপূর্বক উচ্ছেদ অভিযান চালালে সেখানকার ফিলিস্তিনি জনগণের পাশে সমস্ত প্রতিরোধ সংগঠন থাকবে।

ইসমাইল হানিয়া বলেন, আমাদের যে সমস্ত মানুষ বায়তুল মুকাদ্দাস, পবিত্র আল-আকসা মসজিদ এবং সেখানকার ধর্মীয় স্থাপনাগুলো রক্ষা করছেন তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল কোনো রকমের পদক্ষেপ নিলে তাদের পাশে ফিলিস্তিনের সমস্ত প্রতিরোধকামী সংগঠন এবং সাধারণ মানুষ শক্তভাবে দাঁড়াবে।

সম্প্রতি ইসরাইলের একটি আদালত নির্দেশ দিয়েছে যে, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪৭০০ বর্গমিটার এলাকা থেকে ফিলিস্তিনি জনবসতি উচ্ছেদ করে সেখানে পার্ক নির্মাণ করতে হবে। এর বিরুদ্ধে সেখানকার ফিলিস্তিনি জনগণ রুখে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের এই সচেতনতা এবং প্রতিবাদের প্রশংসা করেন ইসমাইল হানিয়া।#

পার্সটুডে/এসআইবি/৪