• ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা হতে পারে: আমেরিকার সতর্কবার্তা

    ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা হতে পারে: আমেরিকার সতর্কবার্তা

    অক্টোবর ২৪, ২০১৬ ০২:৪১

    তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা কিংবা বিদেশি নাগরিকদের অপহরণ করা হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেট থেকে প্রকাশিত ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকাসহ অন্যান্য দেশের নাগরিকদের ওপর ‘আগ্রাসী তৎপরতা’ চালাতে পারে।

  • তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণ; নিহত ৪ আহত ৩৬

    তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণ; নিহত ৪ আহত ৩৬

    মার্চ ১৯, ২০১৬ ১২:০৯

    ১৯ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন শপিং এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। ইস্তাম্বুলের ‘শপিং সড়ক’ হিসেবে পরিচিত ইস্তিকলাল সড়কে এ বিস্ফোরণ ঘটেছে। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার সড়কটিতে কেনাকাটা করার জন্য প্রচুর মানুষ ভিড় জমান।

  • ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করল বাম গেরিলারা

    ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করল বাম গেরিলারা

    মার্চ ০৩, ২০১৬ ২১:২৪

    ৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি থানায় হামলার দায়িত্ব স্বীকার করেছে দেশটির বামপন্থি গেরিলা গোষ্ঠী। আজ (বৃহস্পতিবার) দুপরের দিকে গ্রেনেড ছুড়ে ও গুলি চালিয়ে এ হামলায় চালায় গেরিলারা। তুরস্কে যখন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চলছে তখন আজকের হামলা হলো।