-
ইয়েমেন সংকট: ইরানি কর্মকর্তাদের সঙ্গে আনসারুল্লাহর আলোচনা
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১৪:৪৮ইয়েমেনের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য তেহরানে বৈঠক করেছেন ইরান ও হুথি আনসারুল্লাহ আন্দোলনের কর্মকর্তারা। পাশাপাশি কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটির জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো যায় তা নিয়েও তারা আলোচনা করেন।
-
ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ০৯:১৪ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহর সহযোগিতায় দেশটির সেনাবহিনী সৌদি আরবের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে বন্দর নগরী ‘মোখা’র কাছে সৌদি আরব প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপন করেছিল।
-
আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষা করছে সৌদি আরব: হুথি আন্দোলন
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ০৪:৩৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি অভিযোগ করেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।
-
সৌদি জোটের ঘাঁটিতে ইয়েমেনিদের কাহের ক্ষেপণাস্ত্র হামলা
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ২০:৪২ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে এ ঘাঁটিটি অবস্থিত।
-
‘ইয়েমেনকে ইরানি ক্ষেপণাস্ত্র দেয়ার অভিযোগ প্রমাণ করতে পারেনি আমেরিকা’
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৪:৩৪রাশিয়া বলেছে, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে আমেরিকা যে প্রমাণ তুলে ধরেছে তা অসম্পূর্ণ। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে মস্কো।
-
আবারও নিজের অজ্ঞতা প্রকাশ করে দিলেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ৩১, ২০১৮ ১৫:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানসহ মধ্যপ্রাচ্য সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বক্তৃতার প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় তিনি আজ (বুধবার) এ কথা বলেন।
-
সৌদি বিমানবন্দরে আবার ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা; ব্যাপক ক্ষয়ক্ষতি
জানুয়ারি ৩০, ২০১৮ ২৩:১৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা আবারো সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। নিজস্ব প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইয়েমেনের সেনারা। রিয়াদ সরকারের বর্বর ও ধ্বংসাত্মক বিমান হামলার জবাবে ইয়েমেনিরা সৌদি আরবের গভীরে হামলা শুরু করেছে।
-
ইয়েমেনে আনসারুল্লাহ বিরোধীদের মধ্যে সংঘর্ষ; এডেন আমিরাতপন্থীদের দখলে
জানুয়ারি ৩০, ২০১৮ ১৭:২৯সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট গেরিলারা তিন দিনের সংঘর্ষের পর এডেন শহর দখলে নিয়েছে। আমিরাতপন্থী অস্ত্রধারীরা সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির মন্ত্রিসভার সদস্যদেরকে এডেনের 'দার সাদ' এলাকায় অবরুদ্ধ করে রেখেছে।
-
ব্যর্থ অভিযোগের পুনরাবৃত্তি করছে আমেরিকা: ইরান
জানুয়ারি ৩০, ২০১৮ ০৪:৫৩মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করছে বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
-
'আনসারুল্লাহর নয়া ক্ষেপণাস্ত্রে নতুন মোড় নেবে ইয়েমেন যুদ্ধ'
জানুয়ারি ২৮, ২০১৮ ১৫:০০ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বলেছে, খুব শিগগিরই নতুন কিছু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হবে এবং ওই সব ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হলে যুদ্ধ নতুন মোড় নেবে। আনসারুল্লাহর গণমাধ্যম বিষয়ক উপ-পরিচালক আব্দুল কুদ্দুস বলেছেন, ইয়েমেন সংকটের সমাধানের বিষয়টি সৌদি নেতাদের ওপর নির্ভর করছে। তারা আলোচনার সব পথ বন্ধ করে দিচ্ছে।