-
ইয়েমেনে সৌদি বিমান হামলা চলছে; ১২ শিশুসহ নিহত ১৭
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১৪:১৭ইয়েমেনে সৌদি বিমান হামলায় আরও ১৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু ও তিন জন মহিলা রয়েছে। আজ (মঙ্গলবার) দেশটির আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, জৌফ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় একটি গাড়ি ধ্বংস এবং ১২ শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। হাজ্জাহ প্রদেশেও একটি গাড়িতে বিমান হামলায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
-
ইয়েমেনে অস্ত্র পাঠানোর সৌদি দাবি প্রত্যাখ্যান করল ইরান
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০১:১৪ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে সৌদি আরব যে দাবি করেছে তাকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, কোনো নিরপেক্ষ সংস্থা সৌদি আরবের এ দাবি প্রমাণ করতে পারবে না।
-
ইয়েমেনে আবারো গুচ্ছ বোমা হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ১২:২৮সৌদি জঙ্গিবিমান আবারো ইয়েমেনের পশ্চিমাঞ্চলে কয়েকটি প্রদেশে গুচ্ছ বোমা হামলা চালিয়েছে।
-
ইয়েমেেনে ৩,১৫৮ বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৩:২২দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় ৩,০০০ বেশি বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে বলে এক নতুন জরিপে বলা হয়েছে। হামলা থেকে এমনকি স্কুল, হাসপাতাল এবং মসজিদও বাদ যায়নি।
-
অবিলম্বে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটিশ এমপি
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:১৪দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। সৌদি আরব ইয়েমেনের ভেতরে যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে তার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত রিয়াদের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ এমপিরা এ আহ্বান জানান।
-
ইয়েমেন পরিস্থিতি তদন্তে 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠন করতে হবে: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১৩:৩০দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চলমান সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটির ভেতরে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা তদন্তের জন্য একটি 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
-
উপায়হীন ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ৬ সৌদি সেনা নিহত
সেপ্টেম্বর ১২, ২০১৬ ২০:৪৯সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে অনেকটা উপায়হীন অবস্থায় আবারো পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি আরবের নাজরান প্রদেশের সামরিক অবস্থানে চালানো এ হামলায় সৌদি আরবের চার স্নাইপার নিহত হয়েছে।
-
ইয়েমেনে ঈদুল আজহার দিনেও সৌদি হামলা; নিহত ১৪
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৪:৩২ইয়েমেনে আজ ঈদুল আজহার দিনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের দু'টি শহরের ওপর সৌদি জঙ্গি বিমানগুলো থেকে বোমা ফেলা হয় বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।
-
'ইয়েমেনে সৌদি হত্যা ও ধ্বংসযজ্ঞ রিয়াদের ব্যর্থতারই প্রমাণ'
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৩:৪০ইয়েমেনে আলে সৌদ সরকারের বর্বরোচিত গণহত্যা অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ব্যাপক বিমান হামলায় ইয়েমেনে ১০০'র বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
-
সৌদির একদল 'শিশু' আরব বিশ্বকে ধ্বংস করতে চায়: আমর মুসা
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১৫:০৫আরব লিগের সাবেক মহাসচিব আমর মুসা ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের চলমান হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, 'এটি একটি অদ্ভুত, অন্যায্য ও ভুল পদক্ষেপ'।