-
ইয়েমেনে শিশুদের ভয়াবহ চিত্র উঠে এসেছে ইউনিসেফের প্রতিবেদন
ডিসেম্বর ১৪, ২০২২ ১৩:২৫প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জোটের সামরিক আগ্রাসনের কারণে শিশুরা এখনো হতাহতের প্রথম সারিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি ইয়েমেনি শিশু হতাহত হয়েছে। এদের মধ্যে ৩৭৭৪ জন নিহত এবং ৭২৪৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে আরো বেশি হতে পারে।
-
ইয়েমেনের ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে: ইউনিসেফ
ডিসেম্বর ১২, ২০২২ ১১:০৩জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক জরুরি তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে।
-
'প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে ইয়েমেন'
ডিসেম্বর ০৫, ২০২২ ০৬:৫৫ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারিয়ি বলেছেন, তার দেশের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের সেনারা প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।
-
স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে ইয়েমেন
নভেম্বর ৩০, ২০২২ ১০:২৮ইয়েমেন সরকার স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা ও কৌশল গ্রহণ করেছে। এর আওতায় দেশটি কৃষি এবং স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রেস টিভির সাংবাদিক ইউসুফ মাওরী রাজধানী সানার উপকণ্ঠে একটি কৃষি এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন।
-
ইয়েমেনের ৫,০০০ কিডনি রোগীর জীবন বাঁচাতে হস্তক্ষেপ করুন
নভেম্বর ২৭, ২০২২ ০৭:১৭ইয়েমেনের পাঁচ হাজারেরও বেশি কিডনি রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
-
ইয়েমেনিদের তেল চুরি করছে তেলসমৃদ্ধ সৌদি আরব; উদ্দেশ্য কী?
নভেম্বর ২৪, ২০২২ ১০:৩৯ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের তেল চুরি অব্যাহত থাকলে সৌদি জোটের তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হবে। গত সোমবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল চুরি করতে আসা একটি জাহাজকে হটিয়ে দেওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।
-
ইয়েমেনের তেল চুরি করতে আসা ট্যাংকার হটিয়ে দিল সেনাবাহিনী
নভেম্বর ২২, ২০২২ ০৬:৫১ইয়েমেনের সেনাবাহিনী দেশটির তেল চুরি করতে আসা একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার এক টুইটার বার্তায় বলেন, তার বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় আল-ধাবা বন্দরের উপকূল থেকে একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।
-
যতই দিন গড়াচ্ছে ততই সৌদি যুবরাজের যুদ্ধাপরাধের মাত্রা বেড়ে চলেছে
নভেম্বর ২০, ২০২২ ১০:৪৭দিন যতই গড়াচ্ছে ততই সৌদি যুবরাজ বিন সালমানের যুদ্ধাপরাধের মাত্রা বেড়েই চলেছে। যদিও পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর নজর এখন ইউক্রেনের দিকে কিন্তু ইয়েমেনের শিশুদের মতো নির্যাতিত হতে দেখা যায়নি বিশ্বের আর কোনো অঞ্চলের শিশুদের।
-
ইয়েমেনগামী ‘অস্ত্রের চালান’: মার্কিন পঞ্চম নৌবহরের দাবি প্রত্যাখ্যান করল ইরান
নভেম্বর ১৮, ২০২২ ০৭:৫৬ইরান ইয়েমেনের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান পাঠিয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে মার্কিন পঞ্চম নৌবহরের এ সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছে।
-
জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজ আটকে দিল সৌদি জোট
নভেম্বর ১১, ২০২২ ১৫:২৫ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে দুটি জাহাজকে ভিড়তে দেয়নি সৌদি নেতৃত্বাধীন আরব জোট। অথচ দুটি জাহাজকে হুদাইদা বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়া হয়েছিল।