-
আলীগড়ের পর মীর্জাপুরের নাম পরিবর্তনের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন
আগস্ট ২১, ২০২১ ১৪:১৪ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের আলীগড়, মঈনপুরীর নাম পরিবর্তনের প্রস্তাব পাশের পরে এবার মীর্জাপুর জেলার নাম পরিবর্তনের দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ওই বিষয়ে একটি সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
-
উত্তর প্রদেশে দেওবন্দের নাম পরিবর্তন করার দাবি জানাল বজরং দল
আগস্ট ১৯, ২০২১ ১৫:২৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আলীগড়ের নাম পরিবর্তন করে হরিগড় এবং মঈনপুরীকে মায়ান নগর করার প্রস্তাব পাশ হওয়ার পরে, ডানপন্থী হিন্দুত্ববাদী কর্মীরা এবার দেওবন্দ নাম পরিবর্তনের দাবি জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
উত্তর প্রদেশে ‘আলীগড়’ -এর নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাশ
আগস্ট ১৭, ২০২১ ১৩:৪৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আলীগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে। গতকাল (সোমবার) নবগঠিত আলীগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাশ হয়। অন্যদিকে, মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব পাশ করা হয়েছে।
-
উত্তর প্রদেশে আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি : অখিলেশ যাদব
আগস্ট ০৫, ২০২১ ১৪:২৭ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে এবার আমরা ৪০০ আসনে জয়ী হতে পারি। তিনি আজ (বৃহস্পতিবার) রাজধানী লক্ষনৌয়ে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে আশুরায় সরকারি নির্দেশিকা নিয়ে তীব্র অসন্তোষ
আগস্ট ০৩, ২০২১ ১৫:৪৭ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকার ১০ আগস্ট থেকে শুরু হওয়া আশুরা (মহররম) সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
-
উত্তর প্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি মানবাধিকারের পরিপন্থী: দেওবন্দ
জুলাই ১৪, ২০২১ ১৪:০৪ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যাদের দুইয়ের বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়।
-
আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর
জুলাই ০৮, ২০২১ ১৫:৫৮ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, ‘আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।’ তিনি আজ (বৃহস্পতিবার) লক্ষনৌতে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে জ্ঞানভাপি মসজিদ কমপ্লক্সে জরিপের আদেশকে জেলা আদালতে চ্যালেঞ্জ
জুলাই ০৩, ২০২১ ১৭:০৭ভারতের উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের প্রত্নতাত্ত্বিক জরিপের জন্য স্থানীয় আদালতের আদেশের বিরুদ্ধে সুন্নী ওয়াকফ বোর্ড বারাণসীর জেলা আদালতে একটি রিভিশন পিটিশন দায়ের করেছে। আদালত আবেদনটি গ্রহণ করবে কী করবে না সে বিষয়ে ৯ জুলাই সিদ্ধান্ত নেবে।
-
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে ‘মিম’, বিশ্লেষকের প্রতিক্রিয়া
জুন ২৮, ২০২১ ১৩:৪০ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে একশো আসনে প্রার্থী দেবে ‘মজলিশ-ই- ইত্তেহাদুল-মুসলেমিন’(মিম)। দলটির পক্ষ থেকে মিমের অন্যতম প্রধান নেতা ও তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ‘মিম উত্তর প্রদেশে ১০০ বিধানসভা আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর প্রদেশ আমরা আসছি’বলে জানিয়েছেন।
-
জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি নেতার গলায়, তীব্র সমালোচনা তৃণমূলের
জুন ২১, ২০২১ ১৩:৩৫ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে বিজেপি এমপি জন বার্লা পৃথক রাজ্য গড়ার দাবি জানানোর পরে এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ এমপি। আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ এ ধরণের দাবি জানিয়েছেন।