-
ঐতিহাসিক বৈঠক করলেন কিম ও ট্রাম্প
জুন ১২, ২০১৮ ০৭:৪৬সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
আমেরিকার সঙ্গে আলোচনায় সতর্ক থাকুন: উত্তর কোরিয়াকে ইরান
জুন ১২, ২০১৮ ০০:০৯মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় দর কষাকষির ক্ষেত্রে সতর্ক থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, উত্তর কোরিয়া ও আমেরিকার শীর্ষ নেতাদের বৈঠকে কাঙ্ক্ষিত ফলাফলের ব্যাপারে আশাবাদী হওয়া যায় না।
-
বৈঠকের আগ মুহূর্তেও হুমকি দিচ্ছে আমেরিকা
জুন ১১, ২০১৮ ১৬:৪৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেছেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত আমেরিকা পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না।
-
পরস্পরকে বহু হুমকি-ধমকি দেওয়া ট্রাম্প ও কিমের বৈঠক কাল; তৈরি হয়েছে কৌতূহল
জুন ১০, ২০১৮ ২২:৩৭আগামীকাল (মঙ্গলবার) বৈঠক। এর বহু আগেই সিঙ্গাপুরে পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। কানাডায় অনুষ্ঠিত জি সেভেন বৈঠক থেকে অনেকটা তড়িঘড়ি করে ট্রাম্প সিঙ্গাপুরে এসেছেন। ট্রাম্প যেন অপেক্ষা করছেন কখন দেখা হবে কিমের সঙ্গে। পরস্পরকে অপমান, হুমকি-ধমকি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দু'জনের মধ্যে দেখা হচ্ছে। কেমন হবে এ বৈঠক, তা নিয়ে কৌতূহল রয়েছে বিশ্বের বহু মানুষের মনে।
-
সিঙ্গাপুরে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেবে চীনা বিমান বাহিনী
জুন ০৮, ২০১৮ ১১:৫৬উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিরাপত্তা দেবে চীনের গণমুক্তি ফৌজের বিমান বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন শীর্ষ সম্মেলনের লক্ষ্যে কিমের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।
-
উ. কোরিয়াকে নিরাপত্তার পরিষ্কার গ্যারান্টি দিতে হবে: পুতিন
জুন ০৭, ২০১৮ ১২:৩০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে চাইলে উত্তর কোরিয়াকে নিরাপত্তার সুস্পষ্ট গ্যারান্টি দিতে হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠানের এক সপ্তাহেরও কম সময় আগে পুতিন একথা বললেন।
-
সেন্টোসা দ্বীপে কিম-ট্রাম্প শীর্ষ বৈঠক
জুন ০৫, ২০১৮ ২১:২১মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর হোয়াইট হাউজ থেকে ঘোষণা করা হয়েছে যে, সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে প্রেসিড্টে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
-
কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সহযোগিতা বাড়াবে রাশিয়া ও চীন
জুন ০৪, ২০১৮ ১১:২০কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (সোমবার) বেইজিংয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
৩ শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করল উত্তর কোরিয়া
জুন ০৪, ২০১৮ ১০:২১উত্তর কোরিয়ার তিন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা খবর দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ রোববার এ সংক্রান্ত যে খবর দিয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ (সোমবার) সে খবরের সত্যতা নিশ্চিত করেছে।
-
১২ জুন বৈঠক: নিশ্চিত করলেন ট্রাম্প
জুন ০২, ২০১৮ ০৭:১৮আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। একথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৪ মে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন তিনি।