-
নিষেধাজ্ঞায় ১০০ বছরেও উত্তর কোরিয়ার ক্ষতি হবে না: কিম জং-উন
জানুয়ারি ১৩, ২০১৮ ০৬:৫৫উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ১০০ বছর ধরে বলবৎ থাকলেও তার দেশের কোনো ক্ষতি হবে না।
-
'বাহুল্য' সম্মেলনে যোগ দেবে না চীন
জানুয়ারি ১১, ২০১৮ ১৩:২৫কানাডার ভাংকুভারে অনুষ্ঠেয় উত্তর কোরিয়া বিষয়ক সম্মেলনে অংশ নেবে না চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল (বুধবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন।
-
আমাদের সব পরমাণু অস্ত্র আমেরিকার দিকে তাক করা: উত্তর কোরিয়া
জানুয়ারি ১০, ২০১৮ ০৪:১১উত্তর কোরিয়া বলেছে, দেশটির সব পরমাণু অস্ত্র আমেরিকাকে তাক করে প্রস্তুত রাখা হয়েছে; ‘ভ্রাতৃপ্রতীম’ দক্ষিণ কোরিয়ার দিকে তাক করে নয়। দেশটি আরো বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন সংলাপে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।
-
সিউলের সঙ্গে আলোচনা করতে প্রতিনিধিদল ঘোষণা করল উ. কোরিয়া
জানুয়ারি ০৮, ২০১৮ ০৪:০৫দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নাম ঘোষণা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং রোববার জানিয়েছে, দুই কোরিয়ার মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান রি সন গুয়ানের নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধিদল গঠন করা হয়েছে।
-
দক্ষিণের আলোচনার প্রস্তাবে রাজি উত্তর কোরিয়া
জানুয়ারি ০৫, ২০১৮ ১৫:৪৮দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। দুই বছরেরও বেশি সময় পর দুই দেশ আবারও আলোচনায় বসতে যাচ্ছে। আগামী ৯ জানুয়ারি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
দক্ষিণের সঙ্গে টেলিফোন হটলাইন চালুর নির্দেশ দিলেন উ. কোরিয়ার নেতা
জানুয়ারি ০৩, ২০১৮ ১৬:৪৪দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোন হটলাইন পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশর কথা জানানো হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একটি সংলাপ চ্যানেল চালু করবে।
-
২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বিপজ্জনক যুদ্ধ লেগে যেতে পারে: মার্কিন সিনেটর
জানুয়ারি ০১, ২০১৮ ১৫:৪৮নতুন খ্রিস্টীয় বছর ২০১৮ সাল একটি অন্যতম বিপজ্জনক বছরে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা ইস্যুতে সৃষ্ট উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে চলমান টানাপড়েনের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।
-
পরমাণু অস্ত্রের বোতাম আমার টেবিলে: কিম জং উন
জানুয়ারি ০১, ২০১৮ ০৯:৪৭উত্তর কেরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশে এমন পরমাণু সক্ষমতা অর্জন করেছে যার ফলে আমেরিকার মূল ভূখণ্ডের পুরোটাতে এখন পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র আঘাত হানতে পারে। তিনি আরো জানিয়েছেন, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম এখন তার টেবিলে।
-
উ. কোরিয়াকে তেল সরবরাহ করার ট্রাম্পের অভিযোগ নাকচ করল চীন
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৪:২০চীন উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করার মার্কিন অভিযোগ নাকচ করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়াকে চীন তেল সরবরাহ করেছিল বলে দাবি করা হয়েছিল।
-
নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে তেল দিচ্ছে চীন!
ডিসেম্বর ২৮, ২০১৭ ০৬:২৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীন উত্তর কোরিয়াকে তেল দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বেইজিং।