-
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আমেরিকার নতুন শর্ত
নভেম্বর ১৭, ২০১৭ ০৪:৫২উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা স্থগিত করলেই দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে আমেরিকা। পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটের সম্ভাব্য সংলাপের ব্যাপারে নতুন এই শর্ত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস।
-
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনার আহ্বান জানাল চীন
নভেম্বর ১২, ২০১৭ ০৫:১৮কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ শুরু করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
-
উত্তর কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প
নভেম্বর ০৮, ২০১৭ ১৪:৪৩উত্তর কোরিয়াকে ধ্বংস করার জন্য নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের সময় তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি পরমাণু উসকানি অব্যাহত রাখে তাহলে দেশটিকে ধ্বংস করে দেয়া হবে।
-
'কেবলমাত্র স্থল অভিযান চালিয়ে উ. কোরিয়ার পরমাণু অস্ত্র দখল করা সম্ভব'
নভেম্বর ০৫, ২০১৭ ১৩:৪৯পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগার এবং স্থাপনা কেবলমাত্র স্থল অভিযান চালিয়ে নির্ণয় এবং দখল করা যাবে। মার্কিন আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছে পেন্টাগন।
-
ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়: পিয়ংইয়ং
নভেম্বর ০৫, ২০১৭ ০৫:১৯উত্তর কোরিয়া আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়ার কয়েকটি দেশ সফর শুরু করেছেন তখন এ ঘোষণা দিল পিয়ংইয়ং।
-
পরমাণু পরীক্ষার সময় হতাহতের খবর ভুয়া: উত্তর কোরিয়া
নভেম্বর ০২, ২০১৭ ১৬:২০পরমাণু পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধসে হতাহতের ঘটনার খবর ভিত্তিহীন বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষার সময় সুড়ঙ্গ ধসে দুইশ' মানুষ নিহত হয়েছে বলে যে খবর প্রচার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। এটি স্রেফ অপপ্রচার।
-
উ. কোরিয় নেতার বার্তার জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট, ভালো সম্পর্কের আশা
নভেম্বর ০২, ২০১৭ ১৪:৩৯উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাঠানো বার্তার জবাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জবাবি চিঠিতে তিনি পিয়ংইয়ংয়ের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উন্নত করার আশা করেছেন। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির ওপর বেশকিছু ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর কিম জং উন ওই বার্তা পাঠান।
-
‘উ. কোরিয়া আঘাত হানবে বলে মনে হলে পরমাণু হামলা চালাবে আমেরিকা ’
নভেম্বর ০১, ২০১৭ ০৮:৪১মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়া আঘাত হানবে বলে মনে করা হলে আমেরিকা দেশটির বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। মার্কিন কংগ্রেসের শুনানিতে এ কথা বলেছেন তিনি।
-
উ. কোরিয়ায় টানেল ধসে ২০০ ব্যক্তির মৃত্যুর আশঙ্কা: জাপানি টিভি
অক্টোবর ৩১, ২০১৭ ১৫:৩১উত্তর কোরিয়ায় একটি পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গ ধসে অন্তত ২০০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (বুধবার) খবরটি প্রকাশিত হলেও গত মাসের শুরুতে এ ঘটনা ঘটেছে বলে জাপানি টিভি চ্যানেল 'আসাহি' খবর দিয়েছে।
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ইউরোপে হামলার সক্ষমতা রয়েছে: ন্যাটো
অক্টোবর ৩০, ২০১৭ ১৯:৫৮উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ইউরোপে হামলার সক্ষমতা রয়েছে এবং এতে ন্যাটো সদস্যরা বিপদের মুখে পড়েছে। ন্যটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এ মন্তব্য করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের আগে এ মন্তব্য করেন তিনি।