-
উত্তর কোরিয়াকে আবার হামলার হুমকি দিল আমেরিকা
অক্টোবর ৩০, ২০১৭ ০৬:৩৮মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আবারো উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে রোববার স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু’র সঙ্গে সাক্ষাতে ওই হুমকি দেন। ম্যাটিস বলেন, উত্তর কোরিয়া ওয়াশিংটনে হামলা চালালে পাল্টা মারাত্মক হামলা চালাবে আমেরিকা।
-
উ. কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের হামলা রুখতে কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিল
অক্টোবর ২৭, ২০১৭ ১৪:৫৪উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগাম হামলা ঠেকাতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছে ডেমোক্রেট পার্টির সদস্যরা। পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা শুরু করতে মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এ বিল আনা হলো।
-
উত্তর কোরিয়ার ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তন আসে নি: পেন্টাগন
অক্টোবর ২৭, ২০১৭ ১২:৩৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচির বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসে নি। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে ভারী অস্ত্রের মোতায়েনের ফলে দু'দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন সিউল সফরে এ মন্তব্য করেন ম্যাটিস।
-
উত্তর কোরিয়ার সংকট সমাধানের পথে বাধা সৃষ্টি করছে রাশিয়া: ট্রাম্প
অক্টোবর ২৬, ২০১৭ ১৪:৪৫উত্তর কোরিয়ার পরমাণু সংকট নিরসনের লক্ষ্যে নেয়া মার্কিন প্রচেষ্টার পথে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প। তবে এ ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনকে প্রশংসতায় ভাসিয়েছেন তিনি।
-
হাইড্রোজেন বোমার হুমকিকে ‘সঠিকভাবে’ গ্রহণ করুন: উত্তর কোরিয়া
অক্টোবর ২৬, ২০১৭ ০৫:২৪উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটি প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর যে হুমকি দিয়েছে তা যেন ‘সঠিকভাবে’ গ্রহণ করা হয়। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রি ইয়ং-পিল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
কোরীয় উপদ্বীপে সামরিক মহড়ার কঠোর নিন্দা জানাল রাশিয়া
অক্টোবর ২৫, ২০১৭ ০৩:৫৬জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালানোয় আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সম্ভাব্য হামলা প্রতিহত করার অজুহাতে ওই মহড়া চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন তিন দেশ।
-
ক্ষেপণাস্ত্র শনাক্ত করার মহড়ায় নামল আমেরিকা, জাপান এবং দ. কোরিয়া
অক্টোবর ২৪, ২০১৭ ০৯:০৭আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া হামলার জন্য ছুটে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার মহড়া আজ(মঙ্গলবার) থেকে শুরু করেছে। উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র বা পরমাণু হুমকি মোকাবেলার প্রস্তুতি নেয়ায় দু’দিনের মহড়ার উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
-
‘উ. কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে’
অক্টোবর ২৪, ২০১৭ ০৮:০৪জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসেনোরি ওদোনেরা বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নজিরবিহীন, অনিবার্য এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এ জন্য ভিন্ন ধরণের সাড়া দেয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
-
‘মার্কিন পরমাণু বোমারু বিমান সতর্কবাস্থায় রাখা হচ্ছে’
অক্টোবর ২৩, ২০১৭ ২২:১১মার্কিন বিমান বাহিনী তাদের বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে যাতে ২৪ ঘণ্টার জন্য এ বহরকে সতর্কাবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ১৯৯১ সালের পর এই প্রথম মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেয়া হলো।
-
ছয় পক্ষীয় আলোচনায় ফিরবে না উত্তর কোরিয়া
অক্টোবর ২৩, ২০১৭ ০৩:৫২উত্তর কোরিয়া ঘোষণা করেছে, আমেরিকার সঙ্গে দেশটির চলমান সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত দেশটি ছয়পক্ষীয় আলোচনা ফিরবে না। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক মহা পরিচালক চোয়ে সন-হুই রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে একথা ঘোষণা করেন।