-
ওয়াশিংটন-পিয়ংইয়ং টানাপড়েনের মধ্যে অবসরপ্রাপ্ত পাইলট তলব করবে আমেরিকা
অক্টোবর ২২, ২০১৭ ০৮:৩৫মার্কিন বিমানবাহিনী অবসরপ্রাপ্ত এক হাজার সামরিক পাইলটকে পুনরায় চাকরিতে তলব করার বিষয়ে ভাবনা-চিন্তা করছে। মার্কিন বিমানবাহিনীতে পাইলটের মারাত্মক ঘাটতিকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। পাইলট ঘাটতিকে মার্কিন জাতীয় সংকটের অংশ হিসেবে মনে করা হচ্ছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে চলমান প্রচণ্ড টানাপড়েনের মধ্যে এ পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে ওয়াশিংটন।
-
‘উ. কোরিয়ার পরমাণু পরীক্ষাকেন্দ্রের পাহাড় ধসে পড়ার আশংকা’
অক্টোবর ২১, ২০১৭ ০৮:৫০উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকেন্দ্রের পাহাড় ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। ধারাবাহিক পরমাণু পরীক্ষার ধকলে মারাত্মক ভূ-তাত্ত্বিক ক্ষতি ঘটায় মাউন্ট ম্যানতাপ নামের পর্বতে এমনটি ঘটতে পারে।
-
আমেরিকা পরমাণু খেলা শুরু করেছে: উত্তর কোরিয়া
অক্টোবর ২১, ২০১৭ ০৩:৫৫উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকার হুমকির মোকাবিলায় নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি শক্তিশালী করা অব্যাহত রাখবে পিয়ংইয়ং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর-আমেরিকা বিষয়ক মহাপরিচালক ন্যাম হিওক-সেন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া এবং ইইউ
অক্টোবর ১৭, ২০১৭ ১৪:৩৫উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেয়া হলো।
-
কোরিয় উপদ্বীপে যে কোনো সময়ে পরমাণু যুদ্ধ বাধতে পারে: জাতিসংঘে উ. কোরিয়া
অক্টোবর ১৭, ২০১৭ ০৮:১৬কোরিয় উপদ্বীপে যে কোনো সময়ে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং। জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটিতে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
-
উত্তর কোরিয়া আক্রান্ত হলে আমেরিকা বাঁচবে না: পিয়ংইয়ং
অক্টোবর ১৭, ২০১৭ ০৬:১৭উত্তর কোরিয়া জাতিসংঘকে বলেছে, মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং।
-
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল আমেরিকা
অক্টোবর ১৬, ২০১৭ ১০:০৩অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে আমেরিকা। স্কটল্যান্ডের উপকূল থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এসএম-৬ ছোঁড়ার মাধ্যমে এ পরীক্ষা চালানো হয়।
-
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ বাড়াতে যৌথ মহড়ায় নেমেছে মার্কিন-দ. কোরিয়া
অক্টোবর ১৬, ২০১৭ ০৮:৫১আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নৌবহর মহড়া শুরু করেছে। যৌথ মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ অন্তত ৪০টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
-
গুয়ামে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিল উ. কোরিয়া
অক্টোবর ১৪, ২০১৭ ০৯:১৭পিয়ংইয়ং আবারো মার্কিন দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। গুয়ামে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে পিয়ংইয়ং প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ভাবে পিয়ংইয়ংয়ের উপর যত চাপই দেয়া হোক না কেনো উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে বলে ঘোষণা করার মাত্র একদিন পর নতুন করে এ হুমকি দেয়া হয়।
-
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমিরাত; কর্মী ভিসা বাতিল
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:০৭উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি পিয়ংইয়ংয়ে আমিরাতের দূতাবাস বন্ধ করা হয়েছে এবং উত্তর কোরিয়ার কর্মীদের জন্য আর নতুন ভিসা ইস্যু করা হবে না। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূত রেখেছিল।