-
উত্তর কোরিয়ার নেতার সৎ ভাই মালয়েশিয়ায় নিহত
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ০৫:১২উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিহত হয়েছেন। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, ন্যাম যখন বিমানবন্দরে ম্যাকাউ যাওয়ার জন্য বিমানে ওঠার অপেক্ষা করছিলেন তখন এক নারী তরল দাহ্য পদার্থবাহী একটি কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেয়। এতে তার দুই চোখ ঝলসে যায়।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করুন: জাতিসংঘ
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:৫৯উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত শনিবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানালো।
-
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘সাফল্য’ বলল উত্তর কোরিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ০৩:৪২উত্তর কোরিয়া রোববারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে। দেশটি তাদের নেতা কিম জং-উনের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য একটি ‘সাফল্য’ বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এটি ছিল ‘ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মাঝারি থেকে দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র'।
-
‘আমেরিকাকে জবাব দিতেই উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে’
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ২৩:০৫আমেরিকার খ্যাতিমান লেখক ও শান্তি-কর্মী রাইয়ান ডসন বলেছেন, উত্তর কোরিয়ার দোরগোড়ায় মার্কিন সেনা মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দফায় দফায় সামরিক মহড়া চালানোর জবাবে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপানের প্রতি ১০০ ভাগ সমর্থন ঘোষণা করলেন ট্রাম্প
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১১:৩৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রতি শতভাগ সমর্থন ঘোষণা করেছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রতি এ সমর্থন ঘোষণা দেন তিনি।
-
উ কোরিয়া চালাল ক্ষেপণাস্ত্র পরীক্ষা: ৫০০ কিমি পাড়ি দিয়ে পড়ল জাপান সাগরে
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ০৫:০৩উত্তর কোরিয়া আজ(রোববার) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, জাপানের দিকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
-
পরমাণু বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদনকারী চুল্লি আবার চালু করল উ কোরিয়া
জানুয়ারি ২৯, ২০১৭ ১৮:২০উত্তর কোরিয়া দেশটির প্রধান পরমাণু স্থাপনা ইয়ংবিয়ং পরমাণু কেন্দ্রের প্লুটোনিয়াম উৎপাদনকারী চুল্লিকে পুনরায় চালু করেছে। উত্তর কোরিয়া বিষয়ক ওয়েবসাইট ৩৮ নর্থ এ খবর দিয়েছে।
-
দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।
-
‘ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের জন্য প্রধান হুমকি’
জানুয়ারি ১২, ২০১৭ ০৫:২৪ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে এ মন্তব্য করেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের যোগ্যতা যাচাইয়ের জন্য ওই শুনানির আয়োজন করা হয়।
-
উ. কোরিয়ার কাছে ১০টি বোমা বানানোর প্লুটোনিয়াম আছে: সিউল
জানুয়ারি ১১, ২০১৭ ১৫:০৬দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া এ পর্যন্ত প্রায় ৫০ কেজি প্লুটোনিয়াম উৎপাদন করছে যা দিয়ে ১০টি পরমাণু বোমা বানানো যাবে। ২০১৬ সালের প্রতিরক্ষা বিষয়ক শ্বেতপত্রে দক্ষিণ কোরিয়া এ তথ্য দিয়েছে।