• হংকং-এ দ. কোরিয়ার কনস্যুলেটে রাজনৈতিক আশ্রয় চাইল উ. কোরিয়ার নাগরিক

    হংকং-এ দ. কোরিয়ার কনস্যুলেটে রাজনৈতিক আশ্রয় চাইল উ. কোরিয়ার নাগরিক

    জুলাই ২৮, ২০১৬ ১১:৫৪

    উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারী এক ব্যক্তি হংকং-এ দক্ষিণ কোরিয় কনস্যুলেটে রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওই ব্যক্তি দুই সপ্তাহ আগে শিক্ষা বিষয়ক একটি প্রতিযোগিতায় অংশ নিতে হংকং-এ গিয়েছিল।

  • মার্কিন ঘাঁটিতে হামলার জন্য পরমাণু পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

    মার্কিন ঘাঁটিতে হামলার জন্য পরমাণু পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

    জুলাই ২০, ২০১৬ ০৮:৩০

    দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার জন্য সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নামে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন।

  • একদিনেই ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    একদিনেই ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    জুলাই ১৯, ২০১৬ ০৪:৩৯

    উত্তর কোরিয়া আজ একসঙ্গে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। জাপান সাগরে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে এসব পরীক্ষা চালানো হয়।

  • আমেরিকা-দ. কোরিয়ার ওপর হামলা চালাব: উ. কোরিয়া

    আমেরিকা-দ. কোরিয়ার ওপর হামলা চালাব: উ. কোরিয়া

    জুলাই ১১, ২০১৬ ১৩:৪৭

    উত্তর কোরিয়া আজ (সোমবার) হুঁশিয়ারি দিয়ে বলেছে, অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ওপর সরাসরি সামরিক হামলা চালানো হবে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে সামরিক হামলার হুমকি দিয়ে বলেছে, “দেশ দুটিকে নির্মম প্রতিশোধের মুখে পড়তে হবে।”

  • ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    জুলাই ০৯, ২০১৬ ০৫:৫৭

    উত্তর কোরিয়া আজ(শনিবার) একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশটির পূর্বাঞ্চলে ডুবোজাহাজ থেকে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে।

  • ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    জুলাই ০৮, ২০১৬ ১৪:৫২

    চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।

  • ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে আনুষ্ঠানিক চুক্তি করল ওয়াশিংটন- সিউল

    ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে আনুষ্ঠানিক চুক্তি করল ওয়াশিংটন- সিউল

    জুলাই ০৮, ২০১৬ ০৮:৩২

    কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করেছে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং’র কথিত হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা মোতায়েন করা হবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।

  • কিমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: উ. কোরিয়া

    কিমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: উ. কোরিয়া

    জুলাই ০৭, ২০১৬ ১৯:৪১

    উত্তর কোরিয়া বলেছে, দেশটির নেতা কিম জং উনের ওপর মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। মার্কিন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে পিয়ংইয়ং।

  • কিমের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    কিমের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    জুলাই ০৭, ২০১৬ ০৩:৫৮

    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে প্রথম বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের কথিত অভিযোগে কিমসহ উত্তর কোরিয়ার ১১ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

  • মার্কিন চাপের কাছে পরমাণু ইস্যুতে আত্মসমর্পণ করব না: উ. কোরিয়া

    মার্কিন চাপের কাছে পরমাণু ইস্যুতে আত্মসমর্পণ করব না: উ. কোরিয়া

    জুন ২৫, ২০১৬ ১৩:৩৬

    উত্তর কোরিয়া বলেছে, মার্কিন সামরিক চাপের কাছে তারা কখনো পরমাণু ইস্যুতে আত্মসমর্পণ করবে না। একইসঙ্গে দেশটি বলেছে, আমেরিকার হুমকি ও বাড়াবাড়ির কারণে পিয়ংইয়ং পরমাণু শক্তি বাড়িয়েছে।