-
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: আমেরিকা বলল, হামলা মোকাবেলায় প্রস্তুত
জুন ২২, ২০১৬ ০৭:২৫মার্কিন পররাষ্ট্র দফতর উত্তর কোরিয়ার মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা করে বলেছে, পিয়ংইয়ং’এর যে কোনো হামলা বা হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।
-
২টি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উ. কোরিয়া
জুন ২২, ২০১৬ ০৬:৪৭উত্তর কোরিয়া দু’টি মাসুদান মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। ওয়াশিংটন এবং সিউল আজ(বুধবার) এ কথা জানিয়েছে।
-
পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া
জুন ২১, ২০১৬ ০৭:৫১উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র। দেশটির ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
-
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে: সিউলের দাবি
মে ৩১, ২০১৬ ০৭:৩৫দক্ষিণ কোরিয়া দাবি করেছে, গতকাল (সোমবার) উত্তর কোরিয়া নতুন করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়েছে তবে দৃশ্যত তা ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পূর্ব উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালায় উত্তর কোরিয়া।
-
পরমাণু বিষয়ে কিমের সঙ্গে আলোচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প
মে ১৮, ২০১৬ ০৬:২৬আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং’কে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।
-
পরমাণু অস্ত্র উন্নয়নের নীতি গ্রহণ করল পিয়ংইয়ং
মে ০৯, ২০১৬ ০৫:২৮উত্তর কোরিয়া অর্থনৈতিক ও পরমাণু অস্ত্রের উন্নয়নের নীতি গ্রহণ করেছে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নেতা কিম জং-উন এ নীতি প্রণয়ণ করেছেন। প্রায় ৪০ বছরের মধ্যে এবারই প্রথম দেশটিতে ক্ষমতাসীন পার্টির জাতীয় সম্মেলন বা কংগ্রেস অনুষ্ঠিত হলো।
-
উত্তর কোরিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: কিমের ঘোষণা
মে ০৮, ২০১৬ ০৮:২১উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরমাণু অস্ত্রধর আগ্রাসী কোনো শত্রু দেশ থেকে হুমকির মুখে না পড়লে পিয়ংইয়ং আগে কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। উত্তর কোরিয়াকে তিনি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন। গতকাল (শনিবার) রাজধানী পিয়ংইয়ংয়ে দলের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।
-
পশ্চিমাদের জাতশত্রু উত্তর কোরিয়ার খুঁটির জোর কোথায়?
মে ০৬, ২০১৬ ০৭:৪৩আনোয়ারুল হক আনোয়ার: উত্তাল বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে সমাজতান্ত্রিক ও মার্কবাদী ভাবধারায় উদ্বুদ্ধ কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া এখন আলোচনার খোরাকে পরিণত হয়েছে। উত্তর কোরিয়ার প্রতিপক্ষ অর্থাৎ মহা শক্তিধর রাষ্ট্রবর্গ দেশটির কর্মকাণ্ডে উৎকন্ঠিত। কিভাবে উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরা যায় তারও চেষ্টা তদবির চলছে সমান গতিতে। কিন্তু কিছুতেই সামাল দিতে পারছে না আমেরিকার নেতৃত্বাধীন মিত্ররা।
-
মার্কিন সেনাদের ব্যঙ্গ-বিদ্রুপ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেবে উ. কোরিয়া
মে ০১, ২০১৬ ১৫:০৩উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে সীমান্তে মোতায়েন মার্কিন সেনারা ব্যঙ্গ-বিদ্রুপ করছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বেসামরিক এলাকা হিসেবে ঘোষিত 'পানমুনজুম'-এ মোতায়েন মার্কিন সেনারা কোরীয় সেনাদের দিকে তাকিয়ে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ চালিয়ে যাচ্ছে। প্রায় তিন সপ্তাহ ধরে এ ধরনের উসকানিমূলক তৎপরতা চালানো হয়েছে বলে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল উ. কোরিয়া
এপ্রিল ২৯, ২০১৬ ১২:০৩উত্তর কোরিয়া আজ(শুক্রবার) মার্কিন এক নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতার দায়ে কোরিয় বংশোদ্ভূত কিম ডং চুলকে এ শাস্তি দেয়া হয়। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় মার্কিন নাগরিককে কারাদণ্ড দিল দেশটি।