-
সিরিয়ায় সামরিক অভিযান থেকে বিরত থাকুন: তুরস্ককে ইউরোপ
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৪:০৫সিরিয়ায় একক কোনো সামরিক পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করার যে ঘোষণা আঙ্কারা দিয়েছে তা ব্রাসেলসে উদ্বেগ তৈরি করেছে।
-
কীভাবে কাটতে হয় তা আমি জানি: খাশোগির হত্যাকারীর বক্তব্য
ডিসেম্বর ১৫, ২০১৮ ১১:৪২সৌদি আরবের ভিন্নমতাবলম্বী প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় খুনিদের একজনকে বলতে শোনা গেছে, “আমি জানি কীভাবে কাটতে হয়।” খাশোগি হত্যার পর যে অডিও রেকর্ড পাওয়া গেছে তা থেকে এই তথ্য ফাঁস করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
এরদোগানের সঙ্গে রুহানির দপ্তর-প্রধানের সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৬:২৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর-প্রধান মাহমুদ ওয়ায়েজি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন ওয়ায়েজি।
-
তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি; এরদোগানের কড়া প্রতিবাদ
ডিসেম্বর ১০, ২০১৮ ১৩:১৫তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন সেদেশের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যেকোনো পোশাক পরে অফিসে আসতে পারেন।
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সমালোচনা করলেন এরদোগান
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৯:০৯ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি কারাকাসের সঙ্গে আংকারার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করারও অঙ্গীকার ব্যক্ত করেন। আমেরিকার সঙ্গে যখন তুরস্কের সম্পর্কে উত্তেজনা চলছে তখন এরদোগান এসব কথা বললেন।
-
ইসরাইলকে বায়তুল মোকাদ্দাসের মর্যাদাহানি করতে দেয়া হবে না: এর্দোগান
নভেম্বর ২৮, ২০১৮ ১৫:০৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বকে হতাশ করেছে। দখলদার ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন দিতে সকল স্বাধীনতাকামী লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-
জি২০ সম্মেলন: সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন না এরদোগান
নভেম্বর ২৩, ২০১৮ ০২:৫৪আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন না তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এ হাভের’ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
-
খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ডিং সৌদিসহ ৫ দেশকে দেওয়া হয়েছে: এর্দোগান
নভেম্বর ১০, ২০১৮ ১৫:৫৪মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার রেকর্ডিং সৌদি আরবের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে দেওয়া হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা মানব না: সাফ জানিয়ে দিলেন এরদোগান
নভেম্বর ০৬, ২০১৮ ১৪:৫৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা পুনর্বহালকে ‘ভুল পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, “আমরা এ নিষেধাজ্ঞা মানব না।” তিনি আজ (মঙ্গলবার) আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশ্বকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
-
‘খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে’: অবশেষে বললেন এরদোগান
নভেম্বর ০৩, ২০১৮ ০৩:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই প্রথমবারের মতো রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার জন্য সরাসরি সৌদি সরকারকে দায়ী করেছেন। তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে বলেছেন, খাশোগিকে হত্যার নির্দেশ এসেছে ‘সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়’ থেকে।