-
পূর্ব গৌতায় মানবিক বিপর্যয় ঠেকান: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ০৮, ২০১৮ ০৩:৩৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতার বেসামরিক জনগণকে রক্ষা করার ক্ষেত্রে তেহরান ও আঙ্কারার গুরুদায়িত্ব রয়েছে। তিনি গৌতায় মানবিক বিপর্যয় ঠেকাতে প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়া হবে: এরদোগান
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৪:৫০তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবার তিনি সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিলেন।
-
এরদোগানের সঙ্গে ফোনালাপ: আঞ্চলিক বিভক্তির বিরুদ্ধে রুহানির হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১১:৪৭আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। এসময় তিনি ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।
-
সিরিয়ার বিরুদ্ধে তুরস্কের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৬:৪৪সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সঙ্গে যেকোনো সহযোগিতার ব্যাপারে দামেস্ককে সতর্ক করে দিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফরিনে তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়া সরকার যদি ওয়াইপিজি’র সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে তাহলে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
-
৩ ঘণ্টার বেশি সময় ধরে এরদোগান-টিলারসনের রুদ্ধদ্বার বৈঠক
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ০৯:৪৬সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে বৈঠক হয়েছে। আফরিনে চলমান অভিযান নিয়ে যখন দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এ বৈঠক হলো।
-
'তারা কখনো উসমানীয় চড় খায় নি': এরদোগান
ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১৫:৩৩সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে আমেরিকা অর্থ দেয়া বন্ধ না করার যে ঘোষণা দিয়েছে তা তুরস্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একথা বলেছেন।
-
রুহানি-এরদোগান ফোনালাপ: স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিয়ে আলোচনা
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ০৮:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে গতকাল (বৃহস্পতিবার) টেলিফোনে কথা বলেছেন দেশ দুটির প্রেসিডেন্ট। ফোনালাপে দু নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
-
আফরিন অভিযান: সামরিক সমন্বয় বাড়াতে পুতিন- এরদোগান মতৈক্য
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ২১:২৬সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানের বিষয়ে সমন্বয় বাড়াতে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদাগান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয়েছে।
-
পুরো সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান
জানুয়ারি ২৯, ২০১৮ ১০:০৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের যে সীমান্ত রয়েছে তা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করা হবে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী নয়দিন আগে অভিযান শুরু করেছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী মনে করে।
-
সমর্থন বন্ধ করুন নাহলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্ক
জানুয়ারি ২৬, ২০১৮ ০৯:২৮তুরস্কের সরকার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রতি সমর্থন বন্ধ করুন তা নাহলে সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হোন।” বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।