সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়া হবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i53571-সিরিয়ায়_মার্কিন_মদদপুষ্ট_সন্ত্রাসীদের_হাত_পা_ভেঙে_দেয়া_হবে_এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবার তিনি সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৪:৫০ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবার তিনি সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিলেন।

গতকাল (শনিবার) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র সদস্যদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এরদোগান এ হুমকি দেন।

ওয়াশিংটন গত মাসে সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের নিয়ে ৩০ হাজার সৈন্যের একটি আধা-সামরিক বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিল। 

এর্দোগান বলেছেন, "ওয়াশিংটন হয়ত জানে না যে, তারা আমাদের সীমান্তে যে কাঠামো প্রতিষ্ঠা করতে চাইছে তা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।"  

সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'কে নিজেদের মিত্র হিসেবে বিবেচনা করে আসছে আমেরিকা। সিরিয়ার আসাদ বিরোধী কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়েও সহায়তা করছে ওয়াশিংটন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫