-
বাসভাড়া আরেক দফা বৃদ্ধি: জনদুর্ভোগের কথা স্বীকার করলেন দুই মন্ত্রী
আগস্ট ০৭, ২০২২ ১৩:৫০বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে যাত্রীবাহী বাস ও মিনিবাসের ভাড়া আরো এক দফা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আজ (রোববার) এই প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে।
-
সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: ওবায়দুল কাদের
আগস্ট ০৭, ২০২২ ১০:২৯বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে মূল্যবৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকার আবারও মূল্য সমন্বয় করবে বলেও জানান তিনি।
-
কথাবার্তা; অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: কাদের
আগস্ট ০৫, ২০২২ ১০:৫৩সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ পাচ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
-
বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর প্রতিক্রিয়া
আগস্ট ০২, ২০২২ ১২:০৮বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশকে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে রক্ষায় সরকারের সাশ্রয়ী নীতির বিরুদ্ধে যারা এ ধরনের কাজ করছে তাদের বিদ্রূপাচ্ছলে প্রচলিত প্রবাদ ‘হাতে হারিকেন’ ধরিয়ে দেয়ার প্রতিও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী।
-
মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশ ধ্বংস করা হচ্ছে : আব্দুল্লাহ আল নোমান
জুলাই ২৫, ২০২২ ১২:৩৬সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
কথাবার্তা: বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর ভয়ঙ্কর ফাঁদ
জুলাই ২৪, ২০২২ ১২:৪৪সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৪ জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
আবারো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করলেন ফখরুল: কাদেরের প্রতিক্রিয়া
জুলাই ২৩, ২০২২ ১৩:৩৪বাংলাদেশের জনগণের স্বার্থে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে হলেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি: বিএনপি একটি হতাশাবাদী রাজনৈতিক দলে পরিণত হয়েছে: কাদের
জুলাই ২২, ২০২২ ১৪:৫১বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছেন এমন অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় এ আবেদন করা হয়।
-
কোনও দল নির্বাচনে না আসলে আমরা বাধ্য করতে পারব না: সিইসি
জুলাই ২১, ২০২২ ১৩:০৫নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বলেছেন, জাতীয় নির্বাচনটা কিন্তু হেলাফেলার জিনিস নয়। কাজেই আমরা মনে করি, নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন হওয়া উচিত। এজন্য একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
-
আগামী নির্বাচনেও আ.লীগ বিজয়ী হবে- তথ্যমন্ত্রী : ফাঁকা মাঠে গোল নয়- কাদের
জুলাই ১৭, ২০২২ ১২:১৭আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নিতে আবারো আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (রোববার) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান। এ ছাড়াও রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতা করারও আহ্বান জানান সিইসি।