-
করোনাভাইরাস চিহ্নিতকরণ যন্ত্র আবিষ্কার ইরানের বৈজ্ঞানিক সক্ষমতার প্রমাণ
এপ্রিল ১৭, ২০২০ ০৯:৪৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, সম্প্রতি করোনাভাইরাস চিহ্নিতকরণের জন্য যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে তার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীর বৈজ্ঞানিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।
-
ল্যাবরেটরিতে করোনাভাইরাস তৈরির মার্কিন অভিযোগ নাকচ করল চীন
এপ্রিল ১৭, ২০২০ ০৮:০৬চীন গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস তৈরি করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইক পম্পেও এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই বলেছেন, চীনের উহান শহরের একটি গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ তৈরি করা হয়েছে।
-
করোনাভাইরাস: পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্দেশনা জারি
এপ্রিল ১৬, ২০২০ ১৭:১৩করোনাভাইরাসের সংক্রমণ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় জনগণকে ঘরে থাকা নিশ্চিত ও এক এলাকা থেকে অন্য এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করতে এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
এবার ফরাসি বিমানবাহী রণতরীতে ছড়িয়েছে করোনা
এপ্রিল ১৬, ২০২০ ১৬:৩৭ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্যা গলের ৬৬৮ জন নৌসেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জাহাজটিতে মোট ২০০০ সেনা রয়েছে। সেই হিসেবে জাহাজের এক তৃতীয়াংশ সেনা করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়েছে।
-
আমেরিকায় টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু
এপ্রিল ১৬, ২০২০ ১৩:২২প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) দেশটিতে মারা গেছে দুই হাজার ৩৭১ জন। এ নিয়ে আমেরিকায় মোট ৩০ হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। আগের দিন মঙ্গলবার মারা গেছে দুই হাজার ৩৬৪ জন।
-
ফিলিস্তিনের করোনাভাইরাস পরীক্ষার ক্লিনিক উচ্ছেদ করল ইসরাইল
এপ্রিল ১৬, ২০২০ ১২:১৭অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। এছাড়া, ক্লিনিকের চার কর্মীকে আটক করা হয়েছে।
-
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১
এপ্রিল ১৬, ২০২০ ১০:২৩বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৭২ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে মারা গেলেন ৬০ জন।
-
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৭ জনের, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২,৩৮০
এপ্রিল ১৬, ২০২০ ০৮:২৩ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে। গত একদিনে ৯৪১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছে। একইসঙ্গে ১ হাজার ৪৮৮ জন সুস্থ হয়েছে।
-
‘ইরানের সেনাবাহিনী বিশ্বের প্রস্তুততম সেনাবাহিনীগুলোর অন্যতম’
এপ্রিল ১৬, ২০২০ ০২:৫৩সামরিক সরঞ্জাম, সেনা সংখ্যা ও প্রশিক্ষণের দিক দিয়ে ইরানের সেনাবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রস্তুত সেনাবাহিনীগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
-
ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক: ডাব্লিউএইচও
এপ্রিল ১৬, ২০২০ ০২:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম। তিনি গতকাল (বুধবার) সুইজারল্যান্ডের জেনেভায় এ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেন।