-
দুঃসময়ে দেশত্যাগকারীরা এখন প্রাণের ভয়ে রাশিয়ায় ফিরতে চান: মুখপাত্র
মার্চ ৩০, ২০২০ ১০:৪২লন্ডন প্রবাসী হাজার হাজার রুশ নাগরিক দেশে ফেরার জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ব্রিটেনে ব্যাপকভাবে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেদেশে বসবাসরত হাজার হাজার রুশ নাগরিক দেশে ফেরার অনুমতি দেয়ার জন্য মস্কোর কাছে আবেদন জানিয়েছে।
-
শেষ পর্যন্ত মস্কোবাসীর ঘর থেকে বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ
মার্চ ৩০, ২০২০ ১০:১৬ইউরোপের শীতপ্রধান অনেক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপক তাণ্ডব দেখালেও রাশিয়ায় এর প্রাদুর্ভাব তেমন দেখা যায়নি। কিন্তু এবার রাজধানী মস্কোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ (সোমবার) থেকে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ট্রাম্পের উদাসীনতার মূল্য জীবন দিয়ে পরিশোধ করছে মার্কিন জনগণ: পেলোসি
মার্চ ৩০, ২০২০ ০৬:৫৯মাকিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করেছেন এবং তার এই উদাসীনতার কারণে ব্যাপক হারে মানুষ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
-
আমেরিকা এবার স্বাস্থ্য সন্ত্রাস শুরু করেছে: ইরান
মার্চ ৩০, ২০২০ ০৬:১৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন ও সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বেআইনি ও অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়াল; মৃত্যু ৩০, ৮৮০ জনের
মার্চ ২৯, ২০২০ ১০:৪৬বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা ছয় লাখ ৬৩ হাজার ৭৪৮ জনে পৌঁছেছে। করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮৮০ জনের। এ ছাড়া, এই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ ৪২ হাজার ১৮৪ ব্যক্তি।
-
ইরানে করোনাভাইরাস আক্রান্ত ১১ হাজার ৬৭৯ ব্যক্তি সুস্থ হয়েছেন
মার্চ ২৯, ২০২০ ০৯:৪২ইরানে এখন পর্যন্ত ১১ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা শিথিল করুন: ৮ দেশের চিঠির জবাবে বললেন গুতেরেস
মার্চ ২৯, ২০২০ ০৬:৪৪জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের ওপর আরোপিত আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়ে ইরানসহ আট দেশ গুতেরেসকে উদ্দেশ করে চিঠি দেয়ার দু’দিন পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ৮ দেশের চিঠি নজিরবিহীন ঘটনা: ইরান
মার্চ ২৯, ২০২০ ০৬:২১ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে ৮ দেশ যে চিঠি দিয়েছে তাকে নজিরবিহীন ও দুর্লভ ঘটনা বলে প্রশংসা করেছে তেহরান।
-
বুনিয়াদি কোষ দিয়ে করোনার চিকিৎসা করলেন ইরানি বিজ্ঞানী
মার্চ ২৮, ২০২০ ২৩:১৭ইরানের স্টেম সেল বা বুনিয়াদি কোষ বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় বুনিয়াদি কোষরাজি দিয়ে ওষুধ তৈরি করেছে ইরান।
-
পরীক্ষামূলক ঐতিহাসিক ওষুধ দিয়ে করোনা চিকিৎসা শুরু করল ‘হু’
মার্চ ২৮, ২০২০ ১৬:২৬বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, করোনা ভাইরাসের পরীক্ষামূলক ওষুধ দিয়ে চিকিৎসার জন্য রোগী নরওয়ে এবং স্পেন থেকে বেছে নেয়া হয়েছে। ‘হু’ এ ওষুধকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে।