-
জম্মু-কাশ্মীরে মাইন বিস্ফোরণে ১ সেনা জওয়ান নিহত, বান্দিপোরায় সংঘর্ষে নিহত ২ গেরিলা
জুলাই ২৪, ২০২১ ১৩:১৪জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্দেহজনক মাইন বিস্ফোরণে কমল দেব বৈদ্য (২৭) নামে ১ সেনা জওয়ান নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। অন্যদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ৩ সেনা জওয়ানও আহত হয়েছেন।
-
ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মোকাবিলায় প্রস্তুত: অমিত শাহ
জুলাই ১৭, ২০২১ ১৩:২০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ড্রোন এবং সুড়ঙ্গের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। তিনি আজ (শনিবার) সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
জমে উঠছে অনলাইন পশুর হাট, বিক্রি প্রায় দুই লাখ
জুলাই ১৫, ২০২১ ১২:০৮সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের পরে বিধানসভা নির্বাচনের দাবি জানালো ‘গুপকার’ জোট
জুলাই ০৫, ২০২১ ১৫:৪৮পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’(পিএজিডি) বা ‘গুপকার’ জোট জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার পরে সেখানে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য উদ্যোগ নিয়েছে।
-
জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়: কংগ্রেস
জুন ২০, ২০২১ ১৫:০০জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সর্বদলীয় বৈঠকের আগে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস বলেছে, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং নির্বাচন অনুষ্ঠানই সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়।
-
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান
জুন ০১, ২০২১ ০১:২৫পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মিরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা।
-
জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তাসহ নিহত ২
মার্চ ২৫, ২০২১ ১৫:৫৯জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তাসহ ২ জওয়ান নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, নিহত মঙ্গা রাম দেববর্মণ উপ-পরিদর্শক এবং অশোক কুমার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
-
জম্মু-কাশ্মির: মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান ফারুক আবদুল্লাহর
মার্চ ০৮, ২০২১ ১৮:৩৭জম্মু-কাশ্মীরে পুলিশ অবৈধভাবে বাসরত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। ওই ইস্যুতে বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
জম্মু-কাশ্মীরে পরিস্থিতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সফর, মেহেবুবার প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৫:৫৮ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ (বুধবার)দু'দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছেছেন। ২০ সদস্যের প্রতিনিধি দলটি ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা অপসারণের পরে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবেন। বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং জেলা উন্নয়ন পর্ষদের (ডিডিসি) নবনির্বাচিত সদস্য, কিছু বিশিষ্ট নাগরিক এবং প্রশাসনিক সচিবদের সাথেও বৈঠক করবেন।
-
কাশ্মীরের কুলগামে টহলদারি বাহিনীর উপরে গ্রেনেড হামলায় ১ সেনা জওয়ান নিহত, আহত ৩
জানুয়ারি ২৭, ২০২১ ১৫:২০জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় টহলদারি বাহিনীর উপরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় ১ সেনা জওয়ান নিহত এবং অন্য ৩ জওয়ান আহত হয়েছেন। আজ (বুধবার) সকাল সোয়া দশটা নাগাদ ওই হামলার ঘটনার পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চলতি বছরে গেরিলা হামলায় এই প্রথম সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটলো।