জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তাসহ নিহত ২
https://parstoday.ir/bn/news/india-i89156-জম্মু_কাশ্মীরে_গেরিলা_হামলায়_আধাসামরিক_বাহিনীর_এক_কর্মকর্তাসহ_নিহত_২
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তাসহ ২ জওয়ান নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, নিহত মঙ্গা রাম দেববর্মণ উপ-পরিদর্শক এবং অশোক কুমার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তাসহ নিহত ২

জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কর্মকর্তাসহ ২ জওয়ান নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ, নিহত মঙ্গা রাম দেববর্মণ উপ-পরিদর্শক এবং অশোক কুমার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মঙ্গা রাম দেববর্মণ ত্রিপুরার এবং অশোক কুমার চন্ডীগড়ের বাসিন্দা। ওই ঘটনায় কনস্টেবল নাজিম আলী এবং জগন্নাথ নামে অন্য দুজন আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে  শ্রীনগরের লাওয়াপুরায় ওই হামলার ঘটনা ঘটে। শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে সিআরপিএফ  জওয়ানদের একটি টহলদার দলকে আচমকা আক্রমণ করে অজ্ঞাত গেরিলারা। গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে। কিন্তু হামলাকারী গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ওই হামলার নেপথ্যে লস্কর-ই-তাইয়্যেবা জঙ্গিদের হাত রয়েছে।হামলাকারীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হলেও এ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদসংস্থা সূত্রে প্রকাশ, প্রথমে চিকিৎসার জন্য আহত ৩ জওয়ানকে ভর্তি  করানো হয় স্থানীয় হাসপাতালে। অন্য একটি সূত্রে খবর, আহত ৩ জওয়ানের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দু’জন। আহত জওয়ানদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক কর্মকর্তাকে মৃত ঘোষণা করা হয়। পরে অন্যদেরকে নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে পাঠানো হয়। শ্রীনগরের লাওয়াপুরার ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনীকে পাঠানো হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।