-
তুরস্ক সফরে কাতারের আমির; চাপ সত্ত্বেও বিনিয়োগ হচ্ছে
আগস্ট ১৬, ২০১৮ ০৬:৫৩তুরস্কের ওপর মার্কিন প্রশাসনের চাপ সৃষ্টি সত্ত্বেও দেশটিতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। গতকাল তুরস্ক সফরে পৌঁছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে একান্ত বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এ ঘোষণা দিয়েছেন।
-
মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের গোপন বৈঠক
জুলাই ৩১, ২০১৮ ০৫:০৯আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা গত সপ্তাহে কাতারে একজন মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে তালেবান সূত্র নিশ্চিত করেছে।
-
বড় করা হচ্ছে কাতারে মার্কিন ঘাঁটি
জুলাই ২৫, ২০১৮ ১২:৪৫কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদকে আরো বড় করা হচ্ছে। এ ঘাঁটিটি এখনই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। এছাড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্থায়ী উপস্থিতির বিষয়ে দু দেশ আলোচনা করছে।
-
সৌদি হুমকি সত্ত্বেও এস-৪০০ নিয়ে আলোচনা এগুচ্ছে: কাতার
জুলাই ০৮, ২০১৮ ০৫:২৯কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের হুমকি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। কাতারের আমির জানান, “এস-৪০০ নিয়ে কোনো চুক্তি হয় নি তবে এটা সত্যি যে, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”
-
জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি ও আমিরাতকে দেখতে চায় না কাতার
জুন ২৩, ২০১৮ ১৪:২০জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান আলী বিন সামিখ আল মাররি গতকাল (শুক্রবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরব ও আমিরাত মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। দেশ দু'টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।
-
ইয়েমেন ইস্যুতে অবস্থান ঘোষণা করল কাতার; 'আমরা বিরোধী'
জুন ২২, ২০১৮ ০৯:৩৪সৌদি আরবের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র কাতার ইয়েমেনে চলমান আগ্রাসনের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে। কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইয়েমেনে সৌদি জোট যেসব পদক্ষেপ নিচ্ছে আমরা সেসবের বিরোধী। সৌদি নীতি পুরোপুরি মেনে না চলায় গত বছর থেকে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আবর ও তার তিন মিত্র দেশ।
-
তেহরান আগের মতোই দোহার পাশে থাকবে: কাতারের আমিরকে রুহানি
জুন ১৮, ২০১৮ ১৫:১৩ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তেহরান দোহার পাশে আগের মতোই থাকবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপকালে আজ একথা বলেন ড. রুহানি।
-
আমিরাতের বিরুদ্ধে কাতারের মামলা: জরুরিভিত্তিতে শুরু হচ্ছে শুনানি
জুন ১৬, ২০১৮ ১৪:৩২সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কাতারের পক্ষ থেকে দায়ের করা মামলার শুনানি করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। মানবাধিকার লঙ্ঘন ও বৈষম্যের বিচার চেয়ে দায়ের করা মামলার ওপর আগামী ২৭ জুন থেকে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হবে। হেগভিত্তিক আদালতে তিনদিন ধরে চলবে এ শুনানি।
-
১৮ মাস পর ইরানে রাষ্ট্রদূত পাঠালো কাতার
জুন ১৩, ২০১৮ ০৯:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। আগের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানোর দেড় বছর পর কাতার এ পদক্ষেপ নিল।
-
জাতিসংঘের আদালতে আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ করল কাতার
জুন ১২, ২০১৮ ০১:০০সংযুক্ত আরব আমিরাতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে কাতার। সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করার এক বছর পর এ মামলা দায়ের করা হলো।