-
রাশিয়া সফরের পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
মার্চ ২৮, ২০১৮ ০৮:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতরাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
-
তুরস্ক ও কাতারের ঘাঁটি ছাড়বে না আমেরিকা
মার্চ ২৭, ২০১৮ ১২:৫৭আমেরিকার সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা তুরস্ক ও কাতারে অবস্থিত বিমানঘাঁটি ছাড়বে না। বিমানঘাঁটি ছাড়ার খবর ভিত্তিহীন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, তুরস্কের ইনজার্লিক ও কাতারের আল-উদিয়াদ বিমানঘাঁটি ত্যাগের প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী।
-
কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান: আইআরজিসি
মার্চ ১৪, ২০১৮ ০৭:২৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি বলেছেন, কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় তিনি এসব কথা বলেন।
-
বায়তুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়া আইন; কাতারের প্রতিবাদ
মার্চ ১১, ২০১৮ ১১:১৩ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নেয়ার ইসরাইলি আইনের নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের সংসদ এ আইন পাসের মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নিঃসন্দেহে ইসরাইলের ওই আইন নীতি-নৈতিকতা ও মানবিকতা বিরোধী।
-
মাছধরা নৌকা ছিনতাই, আকাশসীমা লঙ্ঘন: আমিরাতের বিরুদ্ধে অভিযোগ
মার্চ ১১, ২০১৮ ০৯:৩০আবারো কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের জঙ্গিবিমান। এ বিষয়ে দোহা নতুন করে জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে।
-
সৌদি-কাতার বাকযুদ্ধ তুঙ্গে: মার্কিন মধ্যস্থতা বিঘ্নিত
মার্চ ০৯, ২০১৮ ১৫:৩৫সৌদি-কাতার সম্পর্কের ব্যাপারে মার্কিন মধ্যস্থতার কথা প্রচার হতে না হতেই আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমান কায়রোয় কাতার সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করার পর এই উত্তেজনা দেখা যায়।
-
আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করল কাতার
মার্চ ০৯, ২০১৮ ০৭:০৫সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে কাতার। কাতারের পানি সীমা থেকে দেশটির একটি মাছ ধরার ট্রলার আটক ও এর আরোহীদের অপহরণের প্রতিবাদ জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছে।
-
ন্যাটোর সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি করল কাতার
মার্চ ০৮, ২০১৮ ১৪:৫১মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে কাতার। এ চুক্তির ফলে ন্যাটোর সেনারা পারস্য উপসাগরীয় এ দেশটিতে প্রবেশ করতে পারবে এবং আল-উদাইদ সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে।
-
সৌদি যুবরাজকে আবু জাহেলের সঙ্গে তুলনা করলেন কাতারের আমিরের ভাই
মার্চ ০৭, ২০১৮ ০৯:২২সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করেছেন কাতারের আমিরের ভাই জুয়ান বিন হামাদ আলে সানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যারা সব কিছুকে সংখ্যা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন এবং এ ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
-
বিশ্বকাপ নিয়ে সৌদি মন্ত্রীর মন্তব্য; পাত্তা দিচ্ছে না কাতার
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ২৩:০০২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতারের কাছ থেকে ছিনিয়ে নেয়া হতে পারে বলে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী তুর্কি আল-শেখ যে মন্তব্য করেছেন তাকে বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দোহা।