-
কাতারের আকাশসীমা লঙ্ঘন করল আমিরাতের যুদ্ধবিমান: দোহার হুঁশিয়ারি
জানুয়ারি ১২, ২০১৮ ১২:৪৩সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কাতার। গত মাসে এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে দেশটি। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ সীমান্ত ও আকাশ রক্ষার অধিকার কাতারের আছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দোহা।
-
সৌদি অবরোধের অবসানে আন্তর্জাতিক মীমাংসা চায় কাতার
জানুয়ারি ১১, ২০১৮ ১৬:১২সৌদি আরব ও তিনটি আরব দেশ কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে তার অবসানের জন্য আন্তর্জাতিক মীমাংসার আহ্বান জানিয়েছে দোহা। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়াহ আল-খাতের গতকাল এ ঘোষণা দেন।
-
কাতারে সামরিক অভ্যুত্থান প্রতিহত করার খবর নাকচ করল দোহা
ডিসেম্বর ২৮, ২০১৭ ০৭:৩২তুরস্কের সহযোগিতায় কাতারের আমিরের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে দোহা। আঙ্কারায় অবস্থিত কাতারের দূতাবাস একটি তুর্কি পত্রিকার এ সংক্রান্ত খবর অস্বীকার করেছে।
-
কাতারে আরো সেনা মোতায়েন করল তুরস্ক
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৫:৩২কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায় নি।
-
বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবেন না: গুয়েতেমালাকে কাতার
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৩:৫৪বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য গুয়েতেমালার প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুয়েতেমালাকে উদ্দেশ্য করে বলেছে, " আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা বেআইনি ও হুমকিপূর্ণ।"
-
সিদ্ধান্ত চুড়ান্ত: ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান পাচ্ছে কাতার
ডিসেম্বর ২৪, ২০১৭ ০৯:৪১আমেরিকার বোয়িং কোম্পানি শেষ পর্যন্ত কাতারের কাছে ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রির অনুমতি দিয়েছে। ৭২টি জঙ্গিবিমান কেনার জন্য গত জুন মাসে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল কাতার কিন্তু শেষ পর্যন্ত দেশটিকে তার অর্ধেক বিমান দেয়া হচ্ছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।
-
কাতারের সঙ্গে ইরান, পাকিস্তান ও তুরস্কের বাণিজ্য বেড়েছে
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৬:৪০কাতারের ওপর অবরোধ আরোপ করার পর দেশটির সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। এসব দেশের দ্রুত পদক্ষেপের কারণে চারটি দেশই লাভবান হচ্ছে।
-
সৌদির সর্বশেষ টার্গেট লেবানন: কাতার
নভেম্বর ২৮, ২০১৭ ১৭:৪৫কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদির আগ্রাসী নীতির সর্বশেষ টার্গেট হচ্ছে লেবানন। সেই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে সৌদি আরব।
-
ইরানের সঙ্গে কাতার ৫ গুণ বাণিজ্য বাড়াতে চায়
নভেম্বর ২৬, ২০১৭ ২৩:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তেহরান সফররত কাতারের বাণিজ্যমন্ত্রী আহমাদ বিন জসিম আলে সানির সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াত মাদারি।
-
আল-জাজিরায় বোমা মারতে বললেন আমিরাতের কর্মকর্তা
নভেম্বর ২৬, ২০১৭ ১৬:২৪সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা কাতারের টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সদরদপ্তরে বোমা হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।