কাতারে আরো সেনা মোতায়েন করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i50467-কাতারে_আরো_সেনা_মোতায়েন_করল_তুরস্ক
কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৫:৩২ Asia/Dhaka
  • কাতারে মোতায়েন তুর্কি সেনা (ফাইল ফটো)
    কাতারে মোতায়েন তুর্কি সেনা (ফাইল ফটো)

কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায় নি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দোহার দক্ষিণাঞ্চলে উদাইদ বিমানঘাঁটিতে এসব সেনা পৌঁছায়। এর আগে দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা রয়েছে গতকালের সেনারা তাদের সঙ্গে যোগ দেবে। তারিক বিন জিয়াদ ঘাঁটিতে আগের সেনা মোতায়েন রয়েছে।

কাতারে মোতায়েন তুর্কি সেনাদের সঙ্গে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

কাতার ও তুরস্কের মধ্যে ২০১৪ সালে সই হওয়া একটি চুক্তির আওতায় দু দেশ কাতারে একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে এবং গত জুন মাসে ওই ঘাঁটিতে প্রথমবারের মতো সেনা পাঠায় তুরস্ক।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাাতরের ওপর অবরোধ আরোপ করে। এরপরই কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক এবং কয়েকদিনের মধ্যে দেশটিতে সেনা পাঠায়। এছাড়া, কাতারের সহায়তায় ইসলামি প্রজাতন্ত্র ইরান খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে।#  

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/২৭