-
নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান
আগস্ট ০২, ২০২১ ০১:৪৭আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান।কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।
-
আফগান সেনা অভিযানে চেচেন জঙ্গিসহ ১৩১ তালেবান নিহত
আগস্ট ০১, ২০২১ ০১:৫৮আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গিসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
-
হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তালেবানের; কাবুল বলল- যান্ত্রিক ত্রুটি
জুলাই ২৮, ২০২১ ০২:৩৭যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত ২৪ ঘণ্টায় তালেবানের হাতে দেশটির নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে। এছাড়া, সেনাবাহিনীর অভিযানে ১৭৮ তালেবান সদস্যের নিহত হওয়ার পাশাপাশি একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
-
উজবেকিস্তান সীমান্তের কালদার জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী
জুলাই ২৭, ২০২১ ০১:৪২আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বল্খ প্রদেশের কালদার জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। জেলাটি তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত। তালেবান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী শতকরা ৯০ ভাগ জেলা দখল করার দাবি করেছিল।
-
চলমান সংঘর্ষে অগ্রগতির দাবি করল আফগান সরকার ও তালেবান
জুলাই ২৬, ২০২১ ০৩:৪৩আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের বিরুদ্ধে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। তালেবান দেশটির কুনার প্রদেশের ‘নারি’ জেলা নতুন করে দখল করার দাবি করেছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টার সংঘর্ষে তালেবানের ‘ভয়াবহ’ ক্ষয়ক্ষতি হয়েছে।
-
আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ
জুলাই ২৬, ২০২১ ০৩:২৩আফগানিস্তানকে ‘সন্ত্রাসীদের অভয়ারণ্যে’ পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ এই অভিযোগ করে বলেছেন, ভারত সরকার আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অজুহাতে ঠিকাদারের ছদ্মাবরণে নিজের বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাঠাচ্ছে। আর এসব ঠিকাদার আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ ঠেলে দিচ্ছে।
-
তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান: আফগানিস্তানের অভিযোগ
জুলাই ২৬, ২০২১ ০৩:০৭আফগানিস্তানের চলমান সংঘর্ষে পাকিস্তান তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এই অভিযোগ করেছেন।
-
৬ মাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বদলে দেয়ার পরিকল্পনা ঘোষণা প্রেসিডেন্ট গনির
জুলাই ২১, ২০২১ ১০:১১আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তার দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য ‘জরুরি ও কার্যকর’ একটি পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি বদলে যাবে বলেও তিনি দাবি করেছেন।
-
তালেবানকে আপন ভাইয়ের ভূমি দখল বন্ধ করতে হবে: এরদোগান
জুলাই ২০, ২০২১ ০৭:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তালেবানকে ‘আপন ভাইয়ের ভূমি দখল’ বন্ধ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট এরদোগান সোমবার (১৯ জুলাই) উত্তর গ্রিস সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, “তালেবানকে এই মুহূর্তে বিশ্ববাসীকে জানান দিতে হবে যে, তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।”
-
তালেবানের হাতে নাজরাবের পতন; দোহা বৈঠক নিয়ে কাবুলের হতাশা
জুলাই ২০, ২০২১ ০৩:৫৩আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নাজরাব জেলা দখল করে নিয়ে তালেবান। কাপিসা প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের জের ধরে সোমবার নাজরাব জেলার পতন হয়।