-
শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিল বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
নভেম্বর ০৪, ২০২১ ২১:১৪শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, আগেই বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। পাঁচ ম্যাচ থেকে দুটি জয় নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হল।
-
লজ্জার হার দিয়ে শেষ বাংলাদেশের বিশ্বকাপ, ৬ ওভারেই জয় তুলে নিল অজিরা
নভেম্বর ০৪, ২০২১ ১৫:২০টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে মিরপুরে স্লো পিচে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের কঠোর বদলা নিল অজিরা। আর সুপার টুয়েলভে সব ম্যাচ হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল মাহমুদউল্লাহরা।
-
সুখবর-বেড়েছে মাথাপিছু আয়, কমেছে প্রবাস আয়, বেড়েছে হুন্ডি!
নভেম্বর ০৪, ২০২১ ০৯:৫০সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
অবশেষে জয়ের মুখ দেখল ভারত, সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেন কোহলিরা
নভেম্বর ০৩, ২০২১ ২০:৫০আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখল ভারত। সুপার টুয়েলভে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতের সেমিফাইনালে খেলাই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। আফগানিস্তানকে হারিয়ে সে পথে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বিরাট কোহলির দল।
-
নামিবিয়াকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান
নভেম্বর ০২, ২০২১ ২০:৫০টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়াকে সহজে হারিয়ে সবার আগে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করল পাকিস্তান।
-
ব্যাটারদের চরম ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় হার
নভেম্বর ০২, ২০২১ ১৬:২৫টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে গ্রুপ-১-এর প্রথম চার ম্যাচে কোনো ম্যাচে জয় না পেয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হল লাল-সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করা দক্ষিণ আফ্রিকা টানা তিন জয় পেয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।
-
বাটলারের সেঞ্চুরিতে বিশ্বকাপের সেমিফাইনালের পথে ইংল্যান্ড
নভেম্বর ০১, ২০২১ ২০:৪৮জস বাটলারের অন্যবদ্য সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগের তিন ম্যাচে ইংলিশরা হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র একটিতে জয়ে প্রায় ছিটকে গেছে শ্রীলঙ্কা।
-
ব্যাট বা বল কোনোটাতেই আমরা সাহসী ছিলাম না: বিরাট কোহলি
অক্টোবর ৩১, ২০২১ ২০:৫৭টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে ভারত। অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার উপক্রম ভারতের।
-
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হারল ভারত
অক্টোবর ৩১, ২০২১ ২০:০৬টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করায় সেমিফাইনালের হিসাব-নিকাশ কঠিন হয়ে গেল বিরাট কোহলির দলের।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড
অক্টোবর ৩০, ২০২১ ২০:২২টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। এ নিয়ে নিজেদের প্রথম তিন ম্যাচেই দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ওয়েন মর্গ্যানের দল। অন্যদিকে, টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া।