• মানুষের চেয়ে কি আইপিএল গুরুত্বপূর্ণ: মুম্বাই হাইকোর্টের প্রশ্ন

    মানুষের চেয়ে কি আইপিএল গুরুত্বপূর্ণ: মুম্বাই হাইকোর্টের প্রশ্ন

    এপ্রিল ০৬, ২০১৬ ১৫:৩১

    মহারাষ্ট্রে যখন তীব্র খরা ও পানির হাহাকার চলছে তখন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলের পিচ তৈরির জন্য কেন পানির অপচয় করা হচ্ছে- সে প্রশ্ন তুলেছে মুম্বাই হাইকোর্ট। মহারাষ্ট্র থেকে আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেয়ার সুপারিশও করেছে আদালত।

  •  টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ

    টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ

    এপ্রিল ০৩, ২০১৬ ২০:০৯

    ৩ মার্চ (রেডিও তেহরান): ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্ব শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা হয়ত ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু চার বলে চারটি ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন কার্লোস ব্রেথওয়েট।

  • জল্পনার অবসান, পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন আফ্রিদি

    জল্পনার অবসান, পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন আফ্রিদি

    এপ্রিল ০৩, ২০১৬ ১৪:১২

    ৩ এপ্রিল(রেডিও তেহরান): পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

  • ক্রিকেটে ভারত হেরে যাওয়ায় কাশ্মিরে ছাত্র সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

    ক্রিকেটে ভারত হেরে যাওয়ায় কাশ্মিরে ছাত্র সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

    এপ্রিল ০২, ২০১৬ ০৭:৫৮

    ২ এপ্রিল (রেডিও তেহরান): টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেমিফাইনালকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরের শ্রীনগরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শ্রীনগরের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’(এনআইটি)তে বৃহস্পতিবার স্থানীয় এবং অন্য রাজ্যের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুক্রবার দুপুরেও এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।

  • ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

    ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

    মার্চ ৩১, ২০১৬ ২১:০৭

    ১ এপ্রিল (রেডিও তেহরান): স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ এপ্রিল কোলকাতায় শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ড্যারেন স্যামির দল।

  • জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

    জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

    মার্চ ৩০, ২০১৬ ১৯:১৬

    ৩০ মার্চ (রেডিও তেহরান): জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে গ্রুপ পর্বের অপরাজিত দল নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এ নিয়ে ২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পেয়ে গেল ইংলিশরা। অন্যদিকে, ২০০৭ সালের মতো আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে।

  • কোহলির লড়াকু ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

    কোহলির লড়াকু ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

    মার্চ ২৭, ২০১৬ ২০:২০

    ২৭ মার্চ (রেডিও তেহরান): বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। কোহলির ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ১৬১ রানের লক্ষ্যটা পাঁচ বল বাকি থাকতেই টপকে যায় টিম ইন্ডিয়া। আগামী ৩১ মার্চ দ্বিতীয় সেমিতে গ্রুপ ‘ওয়ান’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা।

  • সেমিফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগানিস্তানের চমক

    সেমিফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগানিস্তানের চমক

    মার্চ ২৭, ২০১৬ ১৫:২২

    ২৭ মার্চ (রেডিও তেহরান): টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিতে চমক দেখাল আইসিসি’র সহযোগী দেশ আফগানিস্তান। টানা তিনটি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও বিশ্বমঞ্চের মূলপর্বে প্রথম জয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবে আফগানরা। এর আগের তিনটি আসরের চূড়ান্ত পর্বে একটিও জয় পায়নি আফগানরা।

  • ভালো খেলেও বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, সেমিফাইনালে ইংল্যান্ড

    ভালো খেলেও বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার, সেমিফাইনালে ইংল্যান্ড

    মার্চ ২৬, ২০১৬ ২০:৩৪

    ২৬ মার্চ (রেডিও তেহরান): শ্রীলঙ্কার বিপক্ষে ঘামঝরানো জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফা‌ইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর এ ম্যাচ হারের ফলে আসর থেকে বাদ পড়ল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা।

  • লজ্জাজনক রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ, স্বরূপে মুস্তাফিজ

    লজ্জাজনক রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ, স্বরূপে মুস্তাফিজ

    মার্চ ২৬, ২০১৬ ১৭:০৯

    ২৬ মার্চ (রেডিও তেহরান): মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ১৪৫ রানেই থেমে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। অনেকেরই হয়তো মনে হয়েছিল যে সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবেন মাশরাফিরা। কিন্তু সেটা তো হলোই না, উল্টো লজ্জাজনক এক রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।