-
আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
অক্টোবর ২০, ২০২১ ২০:৪৯টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিকপর্বে আয়ারল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আজ (বুধবার) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লঙ্কানরা। জবাবে ৯ বল বাকি থাকে ১০১ রানেই গুটিয়ে যায় আইরিশরা।
-
বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে স্বস্তির জয় পেল বাংলাদেশ
অক্টোবর ১৯, ২০২১ ২০:৫০বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ওমান ও স্কটল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ওমানকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায়, তাহলেই সুপার টুয়েলভে উঠবে মাহমুদউল্লাহর দল।
-
নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের
অক্টোবর ১৮, ২০২১ ১৬:২৩নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল আয়ারল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১০৬ রান জমা করে ডাচরা। জবাবে ৭ উইকেট ও ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পল স্টার্লিং, গ্রারেথ ডেলানিরা।
-
স্কটল্যান্ডের কাছে লজ্জাজনক হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
অক্টোবর ১৭, ২০২১ ২০:৫৮চরম ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে স্কটিশরা। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রান করে মাহমুদুল্লাহর দল।
-
৬ বছর পর সাফ চ্যাম্পিয়ন ভারত, মেসির রেকর্ড স্পর্শ করলেন সুনীল ছেত্রী
অক্টোবর ১৬, ২০২১ ২০:৫৪নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল ভারত। এর আগে ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর গতবার মালদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল সুনীল ছেত্রীর দল।
-
আইপিএল: কলকাতাকে হারিয়ে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা জয়
অক্টোবর ১৫, ২০২১ ২০:৫৪ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দলের এটি চতুর্থ শিরোপা।
-
অসলোতে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে জ্বলে উঠল ইরান
অক্টোবর ১০, ২০২১ ০২:৪৬ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ইরান দু’টি স্বর্ণপদক লাভ করেছে। নরওয়ের রাজধানী অসলোতে শনিবার ৯৭ কেজি ওজন বিভাগে মোহাম্মাদ হাদি সারভি এবং ১৩০ কেজি ওজন বিভাগে আলী আকবার ইউসুফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
-
ভারতকে রুখে দিল ‘১০ জনের’ বাংলাদেশ
অক্টোবর ০৪, ২০২১ ১৫:৫৬সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড সাতবারের শিরোপাজয়ী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১০ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
-
নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে পেরুর বিপক্ষে সহজ জয় পেল ব্রাজিল
সেপ্টেম্বর ১০, ২০২১ ০৬:১৩বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমার ও এভারটন রিবেইরোর গোলে পেরুকে আবার হারিয়েছে ব্রাজিল। এর ফলে টানা অষ্টম জয়ে লাতিন আমেরিকা থেকে সবার আগে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে গেল তিতের দল।
-
বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা: পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি
সেপ্টেম্বর ১০, ২০২১ ০৫:৪১লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত জয়ের ম্যাচে অসামান্য এক কীর্তি গড়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।