-
ইউরো-২০২০: টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
জুলাই ০২, ২০২১ ২০:৪২সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো-২০২০ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। অতিরিক্ত সময়েও এই সমতা না ভাঙায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।
-
ইউরো ২০২০: জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
জুন ২৯, ২০২১ ২০:১৮ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং ও অধিনায়ক হ্যারি কেইন।
-
ইউরো কাপ: ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন
জুন ২৮, ২০২১ ২০:৫১আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পেন। ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়ল লুইস এনরিকের শিষ্যরা।
-
কোপা আমেরিকা: টানা ১০ জয়ের পর ড্রয়ের স্বাদ পেল ব্রাজিল
জুন ২৮, ২০২১ ০৪:৩৯কোপা আমেরিকায় গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমারকে বিশ্রাম দেওয়া স্বাগতিক ব্রাজিল। টানা ১০ জয়ের পর ড্রয়ের স্বাদ পেল তিতের দল। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকল ইকুয়েডর।
-
ইউরো কাপ: ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
জুন ২৭, ২০২১ ০৭:৪৬ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। দারুণ এই জয়ে ৮২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছে ইতালি; নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা।
-
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স
জুন ২৬, ২০২১ ১৪:১৭বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচ হচ্ছেন দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
-
আইপিএলের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও ভারতের হাতছাড়া
জুন ২৬, ২০২১ ০৮:৪৪করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল বৈশ্বিক এই টুর্নামেন্টটি।
-
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
জুন ২২, ২০২১ ০৬:০২কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর ফলে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো লিওনেল স্ক্যালোনির দল। সেইসাথে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল দলটি।
-
ইউরো কাপ: জোড়া আত্মঘাতী গোলে জামার্নির কাছে হারল পর্তুগাল
জুন ১৯, ২০২১ ২০:৩৫ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর দুই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পর্তুগীজরা। শেষ পর্যন্ত হারতে হয় ৪ গোল খেয়ে।
-
কোপা আমেরিকা: উরুগুয়েকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা, ম্যাচ সেরা মেসি
জুন ১৯, ২০২১ ০৪:৩৮গুইদো রদ্রিগেজের একমাত্র গোলে কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।