-
ইসরাইলের আরো ৮ সেনা নিহত, ২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৪:৪৭ইহুদিবাদী ইসরাইলের দখলদার বাহিনী জানিয়েছে, শনিবার গাজায় যুদ্ধ করতে গিয়ে তাদের আরো আট সেনা নিহত হয়েছে। তার আগের সন্ধ্যায় মারা গেছে পাঁচজন। গতকাল নিহত আট সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মকর্তা রয়েছে।
-
ইসরাইলের বিরুদ্ধে হামাসের আল আকসা তুফান অভিযানের ফলাফল -(পর্ব-১)
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৩:৫০পশ্চিম এশিয়া অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে ৭ই অক্টোবর চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দিনে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর যোদ্ধারা দখলদার ইসরাইলের অভ্যন্তরে সফল হামলা চালায় যা ইসরাইলের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা।
-
স্থল অভিযান বন্ধ করবে ইসরাইল; জোর দেবে বিমান হামলার ওপর
ডিসেম্বর ২৪, ২০২৩ ১১:২৬ইহুদিবাদী ইসরাইলের দখলদার সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। তারা নতুন করে তৃতীয় ধাপের আগ্রাসন শুরু করবে এবং এর আওতায় বিমান হামলা অব্যাহত রাখবে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাঈল গাজার ওপর বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে।
-
গাজা ইস্যুতে বিশ্বের মুসলিম সরকার ও জনগণের দায়িত্ব কী, জানালেন সর্বোচ্চ নেতা
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার ঘটনা দুই দিক থেকে নজিরবিহীন। ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে এটা নজিরবিহীন। কারণ, তারা কখনোই আর এভাবে এত বেশি শিশু হত্যা করেনি, হাসপাতালের রোগীদের ওপর এভাবে আর কখনোই বাঙ্কার বিধ্বংসী বোমা ফেলেনি। সাম্প্রতিক ইতিহাসে এমন নির্মমতা আর দেখা যায়নি। গাজার ঘটনা ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনি সংগ্রামীদের পক্ষ থেকেও নজিরবিহীন। কারণ, এমন দৃঢ়তা, ধৈর্য, প্রতিরোধ আর দেখা যায়নি। শত্রুদেরকে তারা পাগল করে দিয়েছে।
-
‘গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলবিরোধী অভিযান জোরদার করা হবে’
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:৩১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায় তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরো জোরদার করবে।
-
সৌদি আরবের প্রায় সবাই ইসরাইলের সঙ্গে সম্পর্ক বিছিন্ন রাখার পক্ষে
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৪:৪৮সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ৯৬ ভাগ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী। নতুন এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। ইসরাইলের সাথে অন্য কোনো আরব দেশ সম্পর্ক প্রতিষ্ঠা করুক এটাও চায় না সৌদি জনগণ।
-
ইসরাইলের অবিস্ফোরিত ২ ক্ষেপণাস্ত্র দিয়ে ৫ ট্যাঙ্ক ধ্বংস করল হামাস; বহু সেনা নিহত
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৩:৩৪দখলদার ইসরাইলের দুই টন ওজনের দু'টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড।
-
আরো জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা বন্ধ করল
ডিসেম্বর ২২, ২০২৩ ১৫:১০বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছে।
-
'গাজায় চলমান গণহত্যায় মূল মদদদাতা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স'
ডিসেম্বর ২২, ২০২৩ ১৪:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মুসলিম বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ফিলিস্তিন। গাজাসহ সর্বত্র ইসলামি প্রতিরোধ ফ্রন্টই বিজয় লাভ করবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
-
এইলাত শহরের ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধকামীরা
ডিসেম্বর ২২, ২০২৩ ১৪:২৮অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধারা ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। এইলাত শহর আরব অঞ্চলে উম্মুল রাশ রাশ নামে পরিচিত।