-
‘ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে’
ডিসেম্বর ১০, ২০২৩ ০৬:২৩ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরাইলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইলি জাহাজগুলো এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
-
বিশ্ব নেতারা বলছেন এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৫:৩৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদবাদী ইজরাইলি সেনাদের যে বর্বর আগ্রাসন চলছে তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর দেশটির সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
-
মুম্বাইয়ের আজাদ ময়দানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ ও দোয়া
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:৫৫মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে বঞ্চিত বহুজন আঘাড়ির পক্ষ থেকে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসা লোকজন এ সময়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'আই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' এবং 'ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ ফিলিস্তিন' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সভা শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
-
চলমান যুদ্ধে ৫ হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে: সামরিক সূত্র
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:১৭চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে। আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারেরই অঙ্গহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহরোনোত।
-
ইসরাইলি মন্ত্রীর ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে নেতানিয়াহু
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৬:৫৯গতকাল গাজা উপত্যকার উত্তরে তাল আজ-জাতার এলাকার একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়।
-
মস্কোয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেসিডেন্ট রায়িসি ও পুতিনের ৫ ঘণ্টাব্যাপী বৈঠক
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে মস্কোয় ৫ ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মস্কোর ওই বৈঠকের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ব্যক্তিগত পৃষ্ঠায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন: দুই নেতার মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিন ইস্যু।
-
ইসরাইলি বিমান হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কবি রেফাত আলারির
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:০০ফিলিস্তিনের তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি ও শিক্ষাবিদ রেফাত আলারির গতরাতে ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন। তিনি ফিলিস্তিনবাসীর দুঃখ-কষ্ট ও স্বপ্নের কথা ইংরেজিতে লিখে বিশ্ববাসীকে জানাতেন।
-
গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:৫৪অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
অতীতের যেকোনো সময়ের তুলনায় মারাত্মক হুমকি ইসরাইল: ইরান
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:৪৭ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এই মুহূর্তে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য অতীতের যেকোনো সময়ের তুলনায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। দখলদার ইসরাইল যখন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।
-
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পক্ষে ভোট দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:১৯জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খানিকটা বিরতির পর আজ (শুক্রবার) আবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি পাস করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।