-
ইসরাইলি বিমান বাহিনীর সক্ষমতা অচল করতে শিখেছে হিজবুল্লাহ
নভেম্বর ১৪, ২০২৩ ০৬:০৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষতি করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলি বিমান বাহিনীর কার্যকারিতা সাম্প্রতিক দিনগুলোতে কমে গেছে বলে ইসরাইলি টিভি চ্যানেলগুলো খবর দিয়েছে। ইসরাইলি বিমান বাহিনীর সক্ষমতা কীভাবে অচল করে দিতে হয় তা লেবাননের এই প্রতিরোধ আন্দোলন রপ্ত করেছে বলে চ্যানেলগুলো জানিয়েছে।
-
গাজায় ইসরাইলি গণহত্যা আন্তর্জাতিক আইন ও মানবাাধিকারে লঙ্ঘন: ইরান
নভেম্বর ১৪, ২০২৩ ০৬:০৬অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে পাশবিক গণহত্যা চালাচ্ছে তাকে মানবাধিকার বিষয়ক সকল রীতিনীতির লঙ্ঘন বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতরাতে (সোমবার রাতে) হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।
-
মিশরে ইরানি ত্রাণ; গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল
নভেম্বর ১৩, ২০২৩ ১৫:৪২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান মিশরের কাছে ৬০ টন ত্রাণ পাঠিয়েছে। রাফা ক্রসিং পয়েন্ট দিয়ে এসব ত্রাণ পাঠানোর চেষ্টা করছে ইরান। তবে দখলদার ইসরাইল এসব ত্রাণ গাজায় না পাঠানোর জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে।
-
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতি পশ্চিমাদের অন্ধ সমর্থন: বিশ্বব্যাপী বাড়ছে ইহুদি-বিদ্বেষ
নভেম্বর ১৩, ২০২৩ ১৪:৫৯অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ এবং গণহত্যার প্রতি পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থন বিশ্বে ইহুদি-বিদ্বেষ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক চিঠিতে তার দেশ এবং বিশ্বে ইহুদিবিরোধী কার্যকলাপের পাশাপাশি ইহুদি বিদ্বেষ অসহনীয় মাত্রায় বৃদ্ধির নিন্দা করেছেন।
-
“ইসরাইলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা”
নভেম্বর ১৩, ২০২৩ ১৪:২১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত।
-
গাজা যুদ্ধে ইসরাইলের প্রতিদিনের ব্যয় ২৬ কোটি ডলার
নভেম্বর ১৩, ২০২৩ ১৪:২১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল (রোববার) এই খবর দিয়েছে।
-
শিশু হত্যার ব্যাখ্যা দিলেন ম্যাকরন, পিছু হটলেন নিজের বক্তব্য থেকে
নভেম্বর ১৩, ২০২৩ ১১:২৩ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেভাবে শিশু হত্যা করছে তা গ্রহণযোগ্য নয় বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন।
-
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দায় জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভারতের ভোট
নভেম্বর ১৩, ২০২৩ ০৯:৫৯ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত।
-
নেতানিয়াহুর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে আমেরিকা
নভেম্বর ১৩, ২০২৩ ০৯:৪৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ হলে সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইহুদিবাদী ইসরাইলের হাতে থাকবে বলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা চেয়েছে আমেরিকা।
-
গাজায় আরো ২ ইসরাইলি সেনা খতম; স্থল যুদ্ধ শুরুর পর মোট নিহত ৪৪
নভেম্বর ১৩, ২০২৩ ০৭:৫৪ইহুদিবাদী ইসরাইল আজ (সোমবার) গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরো দুই সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহত সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে তেল আবিব। ইসরাইল থেকে প্রকাশিত হারেৎজ পত্রিকার অনলাইন ইংরেজি ভার্সনে নিহত দুই সেনার ছবি প্রকাশিত হয়েছে।